মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীসহ আশেপাশের নদী এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে পাঙ্গাস ও ইলিশের পোনা নিধনের ঘটনা মহোৎসবের রূপ নিয়েছে।স্থানীয়রা অভিযোগ করছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নদী চাষীদের প্রশাসনকে তোয়াক্কা না করে প্রতিদিন হাজার হাজার মণ মাছের পোনা শিকার করা হচ্ছে।
সরেজমিন ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী,গভীর রাতে মেঘনা, মাছকাটা,বাগরজা,বউ ডুবাচর,দরিচর খাজুরিয়া ও ভাষানচর এলাকায় সক্রিয় হয় এই অসাধু চক্র।সরকারিভাবে নিষিদ্ধ বাধাজাল ও পাইজাল ব্যবহার করে ছোট পাঙ্গাস ও ইলিশ (চাপিলা ও টেংরা) নিধন করা হচ্ছে।আশ্চর্যের বিষয় হলো, রাতের আঁধারে ধরা এই পোনা মাছগুলো পরদিন সকালে স্থানীয় বাজারে প্রশাসনের চোখের সামনেই বিক্রি হচ্ছে।
স্থানীয়দের দাবি,ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট এই অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণ করছে।জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চলছ।ফলে কোস্ট গার্ড বা মৎস্য বিভাগের অভিযান থাকলেও তা কার্যত লোক দেখানো হিসেবে গণ্য হচ্ছে।
মৎস্য বিশেষজ্ঞদের মতে,এভাবে পোনা নিধন চলতে থাকলে জাতীয় মাছ ইলিশের উৎপাদন কমবে এবং পাঙ্গাস ও অন্যান্য দেশীয় প্রজাতির মাছ অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে।এছাড়া সরকারের মৎস্য সম্পদ রক্ষার যাবতীয় প্রকল্পও ব্যর্থ হওয়ার পথে যেতে পারে।
এলাকাবাসী দাবি করছে,রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কঠোর সামরিক বা নৌ-অভিযানের মাধ্যমে এই সিন্ডিকেট ভেঙে নদীর সম্পদ রক্ষা করা হোক।
![]()



















































সর্বশেষ সংবাদ :———