মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ রেজাউল করিম আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) মেহেন্দিগঞ্জে আগমন করবেন।বরিশাল-৪ আসনে দলটির নির্বাচনী গণসমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় পাতারহাট কারিমীয়া কমপ্লেক্স সংলগ্ন ‘হাতপাখা’ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় তিনি বলেন,“পীর সাহেব চরমোনাইর আগমনকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।আগামীকালের গণসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা একটি জনমুখী ও সফল গণসমাবেশ উপহার দিতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।নির্বাচনী পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান,সাধারণ মানুষের পাশে থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আসাদুল্লাহ আল গালীব,জয়েন্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন আনসারীসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভা শেষে আয়োজকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।একই সঙ্গে আগামীকালের গণসমাবেশে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
![]()




















































সর্বশেষ সংবাদ :———