নিজস্ব প্রতিবেদক।।বগুড়ার একজন গ্রাহক তার মৃত বাবার গ্রামীণফোন সিম কার্ড পুনঃরেজিস্ট্রেশনের জন্য অফিসে গেলে অযৌক্তিক ও শারীরিক কষ্টের সম্মুখীন হন।গ্রাহক জানান, তার মা—যিনি ডায়াবেটিস রোগী—প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং washroom ব্যবহার করতে দেয়া হয়নি।অফিস কর্তৃপক্ষ দাবি করেছে,জন্ম সনদ,মৃত্যু সনদ,মৃত ব্যক্তির আগের NID ও ওয়ারিশদের NID original আনা বাধ্যতামূলক, শুধুমাত্র ফটোকপি গ্রহণযোগ্য নয়।
গ্রাহক অভিযোগ করেছেন,দেশে NID ও পাসপোর্ট সহজলভ্য হওয়া সত্ত্বেও মৃত ব্যক্তির সিমের বিষয়টি নিয়ে এত জটিলতা ও অযৌক্তিক আচরণ করা হয়েছে।তিনি বলেন,কর্মচারীদের এই আচরণ ও অসহায় অবস্থায় মায়ের অসুবিধার কারণে তিনি গুরুতর অসন্তুষ্ট।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যেখানে মিস্টি জান্নাত নামের ব্যবহারকারী এই অভিযোগ শেয়ার করেছেন।
![]()












































সর্বশেষ সংবাদ :———