মুরগির দাম বৃদ্ধিতে দোকানে বিক্রি কমে অর্ধেকে নেমে এসেছে

কিশোরগঞ্জ প্রতিনিধি।।মুরগির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দোকানে বিক্রি নেমে গেছে অর্ধেকে। আর হোটেলে বিক্রি কমে গেছে প্রায় ৭০ ভাগ।মুরগির বাজার এবং হোটেলে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা বাজারের ‘ভাই ভাই ব্রয়লার’ নামে দোকানে খোঁজ নিয়ে জানা যায়,এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি।যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ১৭০ টাকায়।সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি।যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ২৭০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি।যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি।

বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা যায়,দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এখন বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে গেছে।সেই কারণে প্রতিটি দোকানে এখন মুরগির মজুদও কমে গেছে। আর লেয়ার মুরগির দাম মূল্য তালিকার বোর্ডে লেখা থাকলেও বিক্রি কমে গেছে বলে দোকানে লেয়ার মুরগির কোনো অস্তিত্ব নেই।

এদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সকল প্রকার মুরগির দামই বেড়ে গেছে বলে জুনায়েদ নামে এক দোকানি জানিয়েছেন।মুরগি ব্যবসায়ীরা জানান,গরু আর খাসির মাংসের দামও অনেক বেড়েছে।মুরগির দামটা গরু আর খাসির মাংসের দামের তুলনায় অনেক কম ছিল বলে ভোক্তারা মুরগি বেশি কিনতেন।এখন দাম বেড়ে যাওয়ায় মুরগি কেনাও ছেড়ে দিচ্ছেন নিম্মবিত্ত ও মধ্যবিত্তরা।

সদর উপজেলার যশোদল কাটাখালী গ্রামের কোয়েল খামারি স্বপন মিয়া জানান,তিনি করোনার আগে কোয়েলের পাশাপাশি ৩ হাজার ব্রয়লার মুরগি নিয়ে খামার করেছিলেন।কারোনার সময় একদিকে মুরগির বাজার মন্দা,অন্যদিকে খাবারের মূল্যবৃদ্ধি।এক সময় খাদ্যের বস্তা দেড় হাজার টাকায় বিক্রি হলেও করোনার পর বেড়ে গিয়ে হয়ে যায় আড়াই হাজার টাকা।সেই বস্তা এখন হয়ে গেছে সাড়ে ৩ হাজার টাকা।এসব কারণে স্বপনের মতো আরও অনেক খামারির খামার বন্ধ হয়ে গেছে।তবে অনেক খামারি নিজের খামার বন্ধ করে বিভিন্ন পোল্ট্রি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে স্বপন জানিয়েছেন। কোম্পানিগুলো বাচ্চা,খাবার এবং ওষুধ সরবরাহ করে।এরপর সময়মতো কোম্পানিগুলোই সব মুরগি নিয়ে যায়। খামারিকে কিছু লাভ দেয়।

এদিকে বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায় হোটেলেও এর প্রভাব পড়েছে।হোটেলে এখন মুরগি বিক্রি কমে গেছে।সকল প্রকার মাংসের বিক্রিই কমে গেছে বলে হোটেল মালিকরা জানিয়েছেন।শহরের স্টেশন রোডের ‘খাওয়াদাওয়া’ হোটেলের মালিক মো. দুলাল মিয়া জানান,সব খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এখন হোটেলে বিক্রিও কমে গেছে।

দুলাল মিয়া বলেন,ব্যবসা করাটাই এখন কঠিন হয়ে গেছে। গ্যাস বিল,বিদ্যুৎ বিল,কর্মচারির বেতন,ঘর ভাড়াসহ সব খরচ মিটিয়ে লাভের মুখ দেখা কঠিন হয়ে গেছে।ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় এখন হোটেলে মুরগি বিক্রি ৭০ ভাগ কমে গেছে বলে দুলাল মিয়া জানান।তিনি বলেন, কেবল মুরগি নয়,গরু আর খাসির মাংসেরও অবস্থাও একই রকম।অন্যান্য হোটেলেরও একই অবস্থা।

তবে বাজারে এখনও মাছের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। শহরের জামিয়া রোডের খায়রুজ্জামান রবিন বলেন,অনেকেই এখন মাংস কেনা কমিয়ে দিয়েছেন।অনেকে আবার মাংস কেনা বাদই দিয়েছেন।তবে মাছের বাজার এখনও আগের মতো আছে বলে মানুষ কিনতে পারছে।

শহরের নগুয়া এলাকার বীমাকর্মী অনুপমা ভৌমিক বলেন, কেবল মাংস কেন,সব পণ্যের দামই এখন যেভাবে বেড়েছে, সংসারের সব দিক সামলানো কঠিন হয়ে যাচ্ছে।

জেলা প্রাণীসম্পদক কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, মুরগির বাচ্চা আর খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মুরগির দাম বেড়ে গেছে।অনেক খামার বন্ধও হয়ে গেছে।দেড় হাজার টাকার খাদ্যের বস্তা এখন ৩ হাজার টাকা।২৫-৩০ টাকা দামের প্রতিটি বাচ্চার দামও হয়ে গেছে ৬০ থেকে ৬৫ টাকা। গরু আর খাসির মাংসের পাশাপাশি ডিম আর দুধের দামও বেড়ে গেছে।এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে। এর জন্য নীতিনির্ধারক পর্যায় থেকে ভূমিকা নিতে হবে বলে তিনি মনে করেন।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন