মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া চায় না- মিজোরামের বাসিন্দারা

অনলাইন ডেস্ক রিপোর্ট।।।মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া ও বর্ডার পাস বন্ধের কেন্দ্রীয় সিদ্ধান্তে সায় নেই মিজোরামের বাসিন্দাদের।উত্তরপূর্বের এই রাজ্যে পা রাখলেই বোঝা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত এই দুই সিদ্ধান্ত নিয়ে মিজোরাম কতটা আলোড়িত।

মিজোরামের মধ্যে ইয়ং মিজোরাম অ্যাসোসিয়েশন বা ওয়াইএমএ এখন সবচেয়ে প্রভাবশালী সংগঠন।তার সভাপতি লালমাছুয়ানা জানিয়েছেন, ‘নাগাল্যান্ড এই সিদ্ধান্তের বিরোধী। মিজোরামের এমপিরা এর বিরোধিতা করেছেন,মিজোরামের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন।নাগাল্যান্ডের সঙ্গে আমরা বৈঠকে বসেছি।ভারত সরকারকে কোনোভাবেই এই কাজ করতে দেওয়া হবে না।’

এর একটা ঐতিহাসিক কারণও আছে।এই এলাকার বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে সেই ইতিহাসটাও জানা জরুরি।

ভারত-বংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও ভারত ও মিয়ানমার সীমান্তে এই ধরনের বেড়া লাগানো হয়নি।বরং এই সীমান্ত সাধারণ মানুষের জন্য খোলা। বর্ডার পাস থাকলে মিয়ানমার সীমান্তের ৪০ কিলোমিটার ও ভারতীয় সীমান্তের ১৬ কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারেন দুই দেশের কুকি,জো,চিন জনজাতির মানুষ।

এর অবশ্য একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে।এখানকার মানুষের বক্তব্য,জো,কুকি ও চিন একই জনজাতির মানুষ। ব্রিটিশ আমলে তারা একসঙ্গে বসবাস করতেন।দেশভাগের পর একটা দল সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে থেকে যায়,একটা দল ভারতে বসবাস করে এবং একটা দল মিয়ানমারে থাকে।এদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, বাণিজ্য সম্পর্ক আছে ও নিয়মিত যাতায়াত আছে।

কিন্তু মণিপুরের সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি বদলে গেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী ও মেইতিরা দাবি জানিয়েছে,মিয়ানমার সীমান্ত পেরিয়ে প্রচুর সশস্ত্র মানুষ মণিপুর ঢুকছে এবং তারা মেইতিদের আক্রমণ করছে।তারপর সীমান্তে কাঁটাতারের বেড়া ও বর্ডার পাস বন্ধ করার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মিজোরামের সীমান্ত এলাকা চম্পাইয়ের ব্লক রিসোর্স সেন্টারের কো-অর্ডিনেটর লালরিনমুয়ানা বলেছেন, ‘আমরা (কুকি, জো, চিন) সবাই ভাই।বুঝতে হবে,এটা আমাদের গ্রেটার ল্যান্ড। আমরা এখানে বেড়া বসাতে দেব না।এত অভিবাসী এখানে আছেন তাদের তাহলে কী হবে?’

তার স্পষ্ট বক্তব্য, ‘মণিপুর চাইলে সেখানে কাঁটাতারের বেড়া লাগাক। আমাদের আপত্তি নেই।কিন্তু আমরা এখানে কাঁটাতারের বেড়া লাগাতে বা বর্ডার পাস বন্ধ করতে দেব না।’

সরকার তাদের আপত্তি আগ্রাহ্য করে সিদ্ধান্ত রূপায়ণ করলে কী করবেন? লালরিনমুয়ানার বক্তব্য, ‘এখন সেব্যাপারে কিছু বলব না। সরকার সেই সিদ্ধান্ত নিলে তখন দেখা যাবে।’

মিজোরাম সীমান্তের ওপারে মিয়ানমারের চিন প্রদেশ।সেখানে সবচেয়ে প্রভাবশালী দুই সংগঠন হলো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএ) ও চিন ডিফেন্স ফোর্স (সিডিএফ)।তারা আবার চিন ন্যাশনাল ফোর্সের অধীনে।এই ফোর্সের সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত সেনা। এখন বিদ্রোহী।তারাই বিদ্রোহী দুই সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে।তারাই পুরো এলাকার দখল নিয়ে রেখেছে। সীমান্তে এখন চিন ডিফেন্স ফোর্সের আউটপোস্ট রয়েছে। মিয়ানমারের কোনো সেনা এখানে নেই। তারাও সীমান্তে কাঁটাতারের বেড়ার বিরোধী।

  • Related Posts

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    মাজহারুল ইসলাম।।একটি রাষ্ট্র যখন সত্যের চেয়ে সুবিধাকে বড় করে দেখে,তখন সবচেয়ে আগে বিকৃত হয় নৈতিকতা। মামুনুল হক ইস্যুতে বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। নারায়ণগঞ্জের রিসোর্টে যিনি ধরা পড়লেন,তিনি নিজেকে বললেন—ঝর্ণা…

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    মাজহারুল ইসলাম।।অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই যে প্রতিশ্রুতি দিয়েছিল—আইনের শাসন,বিচার বিভাগের স্বাধীনতা ও মতপ্রকাশের অবাধ অধিকার—তা আজ কাগুজে বুলি ছাড়া আর কিছুই নয়।বাস্তবে এই সরকারও অতীতের সরকারগুলোর পদাঙ্ক অনুসরণ করে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন