মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা!

নিজস্ব প্রতিবেদক:-জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করে ফেঁসে গেছেন বাদী নিজেই। এ অপরাধে বাদীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ রোববার (৭ আগস্ট) এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. হিফজ উদ্দিন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বেঞ্চ সহকারী মোছা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজনকে হয়রানি করতে তাদের নামে মারধর, প্রাণনাশের হুমকিসহ কয়েকটি অভিযোগ এনে মো. হিফজ উদ্দিন একটি ফৌজদারি মামলা করেছিলেন। কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। ফলে আদালত আসামিদের খালাস দিয়ে বাদীকেই জেল-জরিমানা করেন।

আদালত তার আদেশে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও বাদী কিংবা তার কোনো একজন সাক্ষীও আদালতে এমন কোনো সাক্ষ্য দেননি। এমনকি বাদী নিজেও বলেছেন যে দুই-তিন নম্বর আসামি ঘটনাস্থলেই ছিলেন না। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা দিয়ে কারাগারে পাঠান আদালত।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন