নিজস্ব প্রতিবেদক।।প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
মাহির ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছেন।
![]()
নিজস্ব প্রতিবেদক।।প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
মাহির ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছেন।
![]()
নিজস্ব প্রতিবেদক।।বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, রাজধানীর সিএমএম আদালতের একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নোবেলকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে এবং মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলা সূত্রে জানা যায়,গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন।তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন জমা দিলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া),তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।
![]()
ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।তবে এসব গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিয়েছেন নায়ক ওমর সানী। বর্তমানে ওমর সানী দেশে থাকলেও মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।এ কারণে তাঁদের আলাদা থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের মন্তব্য ও গুজব ছড়াচ্ছে।সম্প্রতি একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে মুখ খুলেছেন ওমর সানী। তিনি বলেন,‘আমরা সেপারেট হয়ে গেছি,অমুক হয়েছি, তমুক হয়েছি—এমন কথা শুনি।এসব নিয়ে আমরা মোটেও চিন্তিত নই।কিন্তু কিছু বাজে মেন্টালিটির মানুষ এসব বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’ এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্টে হাজির হয়ে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন এই নায়ক।সেখানে একসঙ্গে আছেন কি না—এমন প্রশ্নের উত্তরে ওমর সানী বলেন,‘অনেকেই জ্যোতিষী হয়ে যান।কেউ হাত দেখে ভবিষ্যৎ বলেন।যাঁর যা মন চায়।আর পাগলের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে।কেউ কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চেয়েছেন।এসব নিয়ে আর বলার কিছু নেই।’ বিভিন্ন সময় জানা গেছে,মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।সে কারণেই তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।এদিকে ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি যেতে পারেননি।বর্তমানে তিনি নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন। মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণ ব্যাখ্যা করে পডকাস্টে ওমর সানী আরও বলেন,‘সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার।আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকতেই মূলত মৌসুমী যুক্তরাষ্ট্রে আছে।সেখানে আমাদের মেয়েও থাকে।তাদের দেখাশোনা করাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।যেকোনো পরিবারের জন্যই এই সময়টা সংবেদনশীল।এখানে স্যাক্রিফাইসটা খুব গুরুত্বপূর্ণ।আমি জানি, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট করছে।’ তিনি আরও জানান,নিয়মিত তাঁদের পারিবারিক ফেসবুক গ্রুপে কথা হয়…
![]()




সর্বশেষ সংবাদ :———