মাজহারুল ইসলাম।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনকে কেন্দ্র করে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সেই আলোচনায় বিএনপির ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা, জননন্দিত নবনির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসানের নাম গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।দলীয় সূত্রে জানা গেছে,তিনি জনপ্রশাসন,স্বরাষ্ট্র, সমাজকল্যাণ কিংবা পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজীব আহসান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল জব্বার পান ৭৪ হাজার ৬৮৪ ভোট।
ছাত্ররাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে
রাজীব আহসানের রাজনৈতিক উত্থান মূলত ছাত্ররাজনীতি ঘিরেই।২০১৪ সালের ১৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।এর আগে তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক করা হয়।বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং মাঠপর্যায়ের সাংগঠনিক দক্ষতার জন্য দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত।
শিক্ষাজীবন
রাজীব আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং কবি জসীম উদ্দীন হলে সংযুক্ত ছিলেন। প্রশাসন ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে তার একাডেমিক পটভূমি ভবিষ্যৎ প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে দলীয় মহলে আলোচনা রয়েছে।
আন্দোলন-সংগ্রাম ও মামলার ইতিহাস
বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হন এবং বিভিন্ন সময়ে কারাবরণ করেন।২০১৫ সালে তাকে গ্রেপ্তার করা হলে প্রায় ছয় মাস কারাগারে থাকতে হয়। পরবর্তীতেও কয়েকটি নাশকতার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।
নির্বাচনী অঙ্গীকার ও স্থানীয় রাজনীতি
নির্বাচনী প্রচারণায় রাজীব আহসান হিজলাকে পৌরসভায় উন্নীত করা এবং নদীভাঙন রোধকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন।দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
দলীয় নেতারা বলছেন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন তরুণ সংগঠক হিসেবে রাজীব আহসান ইতোমধ্যে জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন।ফলে নতুন মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি এখন সময়ের অপেক্ষা কিনা—সেটিই রাজনৈতিক মহলে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।
![]()











































সর্বশেষ সংবাদ :———