নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিএনপি ও এর জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের ফোন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
📌 মন্ত্রিসভার আকার
মোট সদস্য: ৪৯ জন
পূর্ণমন্ত্রী: ২৫ জন
প্রতিমন্ত্রী: ২৪ জন
✅ পূর্ণমন্ত্রী হিসেবে নিশ্চিত নাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্রেট), আবদুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্রেট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
✅ প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রিত
রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারী হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্রেট)।
দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি কার্যকর ও গতিশীল মন্ত্রিসভা গঠন করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা যায়।

#সংবাদ #মন্ত্রিসভা #জাতীয়সংসদ #বাংলাদেশ
![]()













সর্বশেষ সংবাদ :———