নিজস্ব প্রতিবেদক।।রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে।সংশোধিত নামগুলো হলো:
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী → আমির খসরু মাহমুদ চৌধুরী
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী: আব্দুল আউয়াল মিন্টু → আবদুল আউয়াল মিন্টু
ধর্ম মন্ত্রী: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ → কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)
কৃষি,খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী: মোহাম্মদ আমিন উর রশীদ → মোহাম্মদ আমিন উর রশিদ
পানিসম্পদ মন্ত্রী: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি → মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
প্রতিমন্ত্রীর পদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম → ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম
এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ তার নাম হাফিজ উদ্দিন আহমদ হিসেবে সংশোধনের আবেদন মন্ত্রিপরিষদে পাঠিয়েছেন।
মন্ত্রিপরিষদ সূত্রে জানানো হয়েছে,এই নাম সংশোধনের পদক্ষেপ মূলত বানান ঠিক করা ও ডাক্তারি সম্মানসূচক সংযোজনের জন্য নেওয়া হয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———