নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন।
মামলা করা বিএনপির প্রার্থীরা হলেন— কুমিল্লা-১১ আসনের কামরুল হুদা,ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার,চাঁদপুর-৪ আসনের হারুনুর রশীদ ও সিরাজগঞ্জ-৪ আসনের এম. আকবর আলী।এছাড়া চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুকও একই ধরনের অভিযোগে আবেদন করেছেন।
আদালতে বিএনপি প্রার্থীদের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন,ধানের শীষ প্রতীকের এজেন্টদের সাক্ষর ছাড়াই অন্য প্রার্থীর এজেন্টদের দিয়ে রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে।এছাড়া ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া,ভয়ভীতি প্রদর্শন এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগ আদালতে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান,এসব অভিযোগের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও ফলাফলের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন,যাতে পরবর্তী শুনানিতে বিষয়গুলো যাচাই করা যায়।
এর আগে বিএনপির পক্ষ থেকে ১০টি আসনে,জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৭টি আসনে এবং এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করা হয়।এসব আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য,গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে একটি নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়েছে।বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে বর্তমানে এসব আবেদনের শুনানি চলছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———