নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।ভোটের সুবিধার্থে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।তবে কিছু জরুরি সেবা ও কর্মকর্তা ছুটির আওতার বাইরে থাকবে।
ছুটি ঘোষিত থাকলেও খোলা থাকবে:
জরুরি সেবা: হাসপাতাল,ফায়ার সার্ভিস,বিদ্যুৎ,গ্যাস,পানি ও জরুরি টেলিযোগাযোগ।
সংবাদমাধ্যম: সংবাদপত্র,টেলিভিশন,অনলাইন নিউজ অফিস।
আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ,র্যাব,সেনাবাহিনী,আনসার।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষক।
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের অফিস এবং মাঠ পর্যায়ের সব অফিস।
ছুটির আওতায় থাকবে:
সরকারি ও আধাসরকারি অফিস,মন্ত্রণালয়,অধিদফতর ও স্বায়ত্তশাসিত সংস্থা।
আদালত: সুপ্রিম কোর্ট,হাইকোর্টের নিয়মিত কার্যক্রম বন্ধ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: সব তফসিলি ব্যাংক,বাংলাদেশ ব্যাংক ও বীমা কোম্পানি।
শিক্ষা প্রতিষ্ঠান: স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,মাদ্রাসা।
বেসরকারি অফিস ও করপোরেট প্রতিষ্ঠান।
দোকানপাট ও শপিংমল।
সরকার ও নির্বাচন কমিশন আশা করছে,এই ব্যবস্থা ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———