ভোগান্তির তালিকায় শীর্ষে উঠে এসেছে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক।।ভোগান্তির তালিকায় শীর্ষে উঠে এসেছে পেঁয়াজ।ডিম-মুরগি আর চিনির পর এবার ভোক্তাকে ভোগাচ্ছে পেঁয়াজ।দেড় মাসে দাম বেড়েছে তিনবার। পাইকারি দাম কেজিতে ঠেকেছে ৯০ টাকা পর্যন্ত। স্বস্তি নেই আদাসহ মসলার বাজারেও।

শনিবার (৩ জুন) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

নিত্যপণ্যের বাজারে এক থেকে দেড় বছর ধরে বেশ শক্তপোক্তভাবে ভোক্তাকে ভোগাচ্ছে ভোজ্যতেল,ডিম-মুরগি আর চিনি।তবে মাসখানেক ধরে ভোক্তাদের ভোগান্তির তালিকায় শীর্ষে উঠে এসেছে পেঁয়াজ।লাগামহীন দাম বেড়ে দেড় মাসে এই পণ্যটির দাম হয়েছে প্রায় তিনগুণ।

সরজমিনে বাজার ঘুরে দেখা যায়,আড়তে আগের কেনা দেশি ও হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। আর মোকামে কেনা পেঁয়াজের দাম ঢাকায় মিলছে ৯০ টাকায়।হাত ঘুরে তা খুচরা বাজারে এসে ঠেকছে প্রায় ১০০ টাকা কেজি।

বিক্রেতারা জানান,একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত।ফলে খুচরা বাজারেও বেড়েছে দাম।এছাড়া সামনে দাম আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ঘাটতিতে পড়েছে বাজার। লাগাম টানতে বাড়াতে হবে যোগান।এ অস্থিরতায় বাড়তি বিনিয়োগের বিপরীতে লাভের পরিমাণ কমছে বলে দাবি তাদের।

এদিকে পেঁয়াজের পাশাপাশি বার্মা ও ভিয়েতনামের আদা মানভেদে ২৪০ থেকে ২৬০ টাকা ও রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়।এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে মসলা। তবে ঈদের আগে আর নতুন করে দাম বাড়বে না বলে মনে করছেন বিক্রেতারা।

তারা বলেন, ষমাসখানেক ধরেই মসলার দাম বাড়তি। বেড়েছে জিরা,এলাচসহ প্রায় সবধরনের মসলার দাম। এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ টাকা কেজিতে।

এদিকে হঠাৎ করেই একেকটি পণ্যের বাজার অস্থির হয়ে পড়ার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন খুচরা বিক্রেতা ও বাড়তি দামের মাশুল গোনা ভোক্তারা।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন