নিজস্ব প্রতিবেদক।।ভালোবাসা প্রকাশের ভাষা আজ একটু বেশি মিষ্টি।ভ্যালেন্টাইনস সপ্তাহের বিশেষ দিন চকোলেট ডে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)।গোলাপ ও মনের কথার পর প্রিয়জনের হাতে চকোলেট তুলে দিয়ে সম্পর্ককে আরও গভীর করার দিন এটি।
চকোলেট ডে শুধু উপহার দেওয়ার উপলক্ষ নয়,অনেকের কাছে এটি অনুভূতি প্রকাশের সহজ ও নিরাপদ মাধ্যম।যারা এখনও সরাসরি ভালোবাসার কথা বলতে সাহস পান না, তাদের জন্য চকোলেট হয়ে উঠতে পারে নীরব বার্তাবাহক।
এই দিনটি কেবল প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্ধু,পরিবার কিংবা কাছের মানুষদের সঙ্গেও ভালোবাসা ভাগ করে নিতে চকোলেটের জনপ্রিয়তা সমান।তাই ডায়েটের হিসাব কিছুটা পিছনে রেখে আজ অনেকেই মিষ্টতায় ডুব দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে,উপহার হিসেবে চকোলেট বাছাইয়েও এখন ভাবনার ছাপ দেখা যায়।স্বাস্থ্যসচেতনদের কাছে ডার্ক চকলেট জনপ্রিয়—কম চিনি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় এটি প্রাপ্তবয়স্কদের পছন্দের শীর্ষে।ট্রাফল বা সামুদ্রিক লবণযুক্ত ডার্ক চকলেটও উপহারের তালিকায় জায়গা করে নিয়েছে।
অন্যদিকে,মিল্ক চকলেট এখনও সবচেয়ে জনপ্রিয়।দুধ ও চকলেটের মিশ্রণে তৈরি এই মিষ্টি ও ক্রিমি স্বাদের চকলেট শিশু থেকে শুরু করে সব বয়সীর কাছেই সমান প্রিয়। ক্যারামেল কিংবা বাদামযুক্ত মিল্ক চকলেট বিশেষ দিনের জন্য বাড়তি আকর্ষণ যোগ করে।
ভিন্ন স্বাদের খোঁজে থাকা মানুষের জন্য রয়েছে হোয়াইট চকলেট,যার মাখন ও ক্রিমি স্বাদ নতুনত্ব এনে দেয়।
বর্তমানে থিমভিত্তিক ও কাস্টমাইজড চকোলেট বক্স,হৃদয় আকৃতির ভ্যালেন্টাইন চকলেট এবং বিশেষ ডিজাইনের গিফট বক্স চকোলেট ডেকে আরও রঙিন করে তুলেছে।
সব মিলিয়ে,চকোলেট ডে মনে করিয়ে দেয়—ভালোবাসা প্রকাশের জন্য বড় আয়োজন নয়,আন্তরিকতা থাকলে ছোট্ট এক টুকরো চকোলেটও হতে পারে গভীর অনুভূতির প্রতীক।
ভালোবাসার সপ্তাহে আগামীকাল পালিত হবে টেডি ডে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———