ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ ঘরে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

ভান্ডারিয়া(পিরোজপুর)প্রতিনিধি।।পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের মৃতদেহ ঘরে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সুরঞ্জিত দেউরি নামে এক পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার ভান্ডারিয়া সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন সুরঞ্জিত। এতে পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।

সুরঞ্জিত দেউরি উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়র্ডের শিক্ষক মৃত রঞ্জিত দেউরির ছেলে। তিনি আমনউল্লাহ মহাবিদ্যালয়ের বানিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী।

সুরঞ্জিত দেউরি মেষ (খালু) দিলিপ জানান, সুরঞ্জিত দেউরির মা দিপুরানী থাইরয়েড রোগে আক্রান্ত ছিল। দুইদিন পূর্বে ডারিয়ায় আক্রান্ত হলে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার দিনগত একটা চল্লিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ভোর রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এদিকে আত্মীয় স্বজনের অনুরোধে মায়ের মৃতদেহ ঘরে রেখে চোখে মুখে স্বজন হারানোর বুকভরা কষ্ট নিয়েও পুরো এইচএসসি পরিক্ষা দিয়েছেন সুরঞ্জিত দেউরি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। আমরা যথাসম্ভব মনোবল দেওয়ার চেষ্টা করছি। যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে। কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষার্থী শারমিন নামের এক শিক্ষার্থীর মা মারা যাওয়ায় তারও জিবনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিলো।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন