নিজস্ব প্রতিবেদক।।বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় ২০ মামলায় ৪ আসামিকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আদেশ শুনে এজলাসের ভেতরেই কান্নায় ফেটে পড়েন আসামিরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) আসামিদের আগাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের হাইকোর্ট বেঞ্চ। চার আসামি হলেন,হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন,মতিঝিল লোকাল অফিসের এজিএম মো. জালাল উদ্দিন,গুলশান শাখার এজিএম রুমানা আহমেদ এবং বেসিক ব্যাংক হেড অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান। গত ১২ জুন অর্থ জালিয়াতিসহ বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। এর আগে,বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ৫৯টি মামলা দায়ের করে দুদক।মতিঝিল,পল্টন ও গুলশান থানায় দায়ের করা এসব মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে। Post navigation অনলাইনে ‘পার্ট টাইম’ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার-৪ গৃহপরিচারিকা সেজে বাসায় ঢুকে টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুট