নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও গান স্যালুট প্রদান করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়,মরহুমের প্রথম জানাজার নামাজ রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়।পরে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
জানাজা অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী,শেখ কবির হোসেনের ভাই শেখ নাদির হোসেন লিপু,গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন,তার ছেলে শেখ অনিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কবির হোসেন।তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার আপন চাচাত ভাই।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,বাংলাদেশ পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।
![]()











































সর্বশেষ সংবাদ :———