অনলাইন ডেস্ক রিপোর্ট।।মেক্সিকো আসন্ন বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় নিরাপত্তা জোরদার করতে রোবট কুকুর ব্যবহার করবে।এই চারপায়ের রোবটগুলো বিপজ্জনক এলাকায় গিয়ে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে পুলিশকে পরিস্থিতি জানানোর সক্ষমতা রাখে।পুলিশ এই ভিডিও দেখে নিরাপদে সিদ্ধান্ত নিতে পারবে।
মহড়ার সময় দেখা গেছে,রোবট কুকুর একটি পরিত্যক্ত ভবন ও সিঁড়ি পেরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং একজন সশস্ত্র ব্যক্তিকে লাউডস্পিকারে বন্দুক ফেলে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে।গুয়াদালুপের মেয়র হেক্তর গার্সিয়া জানিয়েছেন, রোবটগুলো পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাতের প্রাথমিক পর্যায়ে সহায়তা করার জন্য ব্যবহৃত হবে।
বিশ্বকাপ ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে।গুয়াদালুপ শহর এই রোবটগুলো কেনার জন্য ২৫ লাখ পেসো (১ লাখ ৪৫ হাজার ডলার) ব্যয় করেছে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———