অনলাইন ডেস্ক রিপোর্ট।।মাতাল হয়ে নিজের বিয়ের অনুষ্ঠানে হাজির হন বর।বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েন মাতাল বর।ফলে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে না পারায় ক্ষেপে যান কনে।

ঠিক এমন ঘটনাই ঘটিয়েছেন ভারতের আসাম রাজ্যের এক ব্যক্তি।

সাম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।এতে দেখা যায়,মাতাল বর বিয়ের আচার চলাকালে মেঝেতে শুয়ে পড়ছেন।এমনকি পুরোহিত চেষ্টা করেও তাকে বিয়ের মন্ত্র পাঠ করাতে পারছেন না।

বরের এমন কাণ্ডে একপর্যায়ে কনে বিয়ের পিঁড়িতে বসতে অস্বীকৃতি জানান।এর আগে বরকে তন্দ্রাচ্ছন্ন দেখেন তিনি। বর এতটা ঘোরের ভেতর ছিলেন যে ঠিকমতো বিয়ের আচার পালন করতে পারছিলেন না।

বিচিত্র এ কাণ্ড ঘটিয়ে হইচই ফেলে দেওয়া বরের নাম প্রসেনজিৎ হালোই।নলবাড়ী শহরের বাসিন্দা তিনি।

কনের একজন স্বজন বলেন,বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক চলছিল।আমরা সব আচার পালন করি।অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল আমাদের পরিবার। কিন্তু পরিস্থিতি যখন খারাপ হয়ে ওঠে,কনে তখন বিয়েরপিঁড়িতে বসতে অস্বীকৃতি জানান।’

বরের বাবা ছিলেন আরও বেশি মাতাল।বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল।

এমন উদ্ভট কাণ্ডের পর কনের পরিবার নলবাড়ী থানায় একটি অভিযোগ করে।সেখানে এ বিয়ের আয়োজন পণ্ড হওয়ায় বরপক্ষের কাছে থেকে ক্ষতিপূরণ দাবি করেন তারা।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed