নিজস্ব প্রতিবেদক।।বিএনপির স্হায়ী কমিটির সদস্য শিলং সালাউদ্দিনের সঙ্গে একটি ছবিতে গোল চিহ্নিত ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।আলোচিত ওই ব্যক্তিকে এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জোনায়েদ বলে দাবি করা হচ্ছে। তিনি বর্তমানে একজন ‘রানিং জাজ’ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
সমালোচকদের অভিযোগ,বিচারক আওলাদ হোসাইন জোনায়েদ রাজনৈতিক কর্মসূচিতে প্রকাশ্যে উপস্থিত হয়ে বিচার বিভাগের নিরপেক্ষতা ও মর্যাদা ক্ষুণ্ন করেছেন।বিশেষ করে বিএনপির একটি সমাবেশে তাঁর উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এছাড়াও,জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের (শফিক ভাই) টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে ‘জিরো গ্রাউন্ডে’ জামিন দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।অভিযোগ উঠেছে,ওই জামিন আদেশ বিচারিক বিবেচনার বাইরে গিয়ে দেওয়া হয়েছে।
সমালোচকদের মতে,এসব ঘটনার মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং প্রশাসন দলীয় প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে।তারা বলছেন,একজন দায়িত্বশীল বিচারকের কাছ থেকে এমন আচরণ বিচার বিভাগের নিরপেক্ষতার প্রশ্ন তোলে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারক বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
![]()


















































সর্বশেষ সংবাদ :———