নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিএমইউর কেবিন ব্লকে গিয়ে কিছু সময় অবস্থান করেন।এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে ডা. রফিকুল ইসলামের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
উপস্থিত চিকিৎসকরা রোগীর সার্বিক শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিএনপি মহাসচিবকে জানান।
এ সময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ,রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম,সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
![]()












































সর্বশেষ সংবাদ :———