নিজস্ব প্রতিবেদক।।রাজধানীতে বিএনপি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে শফিকুর রহমান নামে একজন স্থানীয় বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,কয়েকদিন ধরে কিছু ব্যক্তি নিজেদের বিএনপি পরিচয় ব্যবহার করে শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল।সোমবার তারা শফিকুরকে আবারও একই দাবি ও ফোন না ধরার কারণে জিজ্ঞাসাবাদ করেন।এ সময় কথাকাটাকাটির মধ্যে শফিকুরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,গুলি তার বাম হাতের তালু দিয়ে প্রবেশ করে বেরিয়েছে। স্থানীয়রা আহত শফিকুরকে উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে।
![]()



















































সর্বশেষ সংবাদ :———