নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।কয়েকটি টেস্ট করা হয়েছে তার। এসব টেস্টের ফলাফল দেখে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের একজন সদস্য।

তিনি জানান,খালেদা জিয়ার পেটে পানি বেড়েছে। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে।এ কারণে ঘুম হচ্ছে না।অবস্থা ভালো না।কয়েকদিন ধরে অবনতি হচ্ছে।বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

খালেদা জিয়ার ‘লিভারের সমস্যা জটিল হচ্ছে।এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়’ উল্লেখ করে মেডিকেল বোর্ড সদস্য বলেন, ‘বোর্ড সর্বোচ্চ চেষ্টা কর যাচ্ছেন।কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে।’

‘মেডিকেল বোর্ড উদ্বিগ্ন’ জানিয়ে ওই চিকিৎসক আরও জানান, ‘তাকে (খালেদা জিয়া) বারবার মাল্টিপল ডিজিজ সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।প্রেশার ও ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকয়টি প্যারামিটারই ওঠানামা করছে।’

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed