নিজস্ব প্রতিবেদক।।আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়- রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে বিকেল ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হবে।এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে দলীয় প্রস্তুতি,নির্বাচনী মনোভাব এবং সরকারের প্রতি তাদের অবস্থান নিয়ে ঘোষণা আশা করা হচ্ছে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———