বিএনপির আসন বণ্টনঃ-শরিকদের ১২ জনকে ‘সবুজ সংকেত’

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।ইতোমধ্যে মিত্র দলগুলোর ১২ জনকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে ‘সবুজ সংকেত’ দিয়েছে দলটি।দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে সমঝোতার মাধ্যমে আরও কয়েকটি আসন শরিকদের ছাড় দেওয়া হবে।এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও আসন সমঝোতা বা জোট গঠনের ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।তবে এই জোট হবে কি না,তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো।

নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে,সরকারি ও বেসরকারি মোট সাতটি মাধ্যম থেকে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এই তথ্যের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১২ জনকে নির্বাচন করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন তিনি।

সূত্রের দাবি,পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা,বগুড়া-৪ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক,কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সবুজ সংকেত পেয়েছেন।

গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব শারীরিক অসুস্থতার জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না।তা ছাড়া ওই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে ইতোমধ্যে মনোনয়নের সবুজ সংকেত দেওয়া হয়েছে।তবে রবের স্ত্রী জেএসডির সহসভাপতি তানিয়া রবকে ঢাকার উত্তরার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে,পটুয়াখালী-৩ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এ আসনটি ছাড়তে চাইছেন না।কারণ এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে বৃহত্তর রাজনীতির স্বার্থে বিএনপি ডাকসুর সাবেক ভিপি নুরকে ওই আসনটি দিতে চাইছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খবরের কাগজকে বলেন,জোট গঠন ও মিত্র আসন ছাড়ের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।পুরো বিষয়টি দেখছে নির্বাচন পরিচালনা কমিটি।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সূত্র জানায়,লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১৩ জন,১২-দলীয় জোট ২০ জন,জাতীয়তবাদী সমমনা জোট ৯ জন,জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১০ জন এবং লেবার পার্টি ৬ জনের নামের তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে।এদের বাইরে গণফোরাম ১৫ জনের সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা প্রস্তুত করেছে।আগামী ১৫ অক্টোবরের মধ্যে এই তালিকা বিএনপির কাছে জমা দেওয়া হবে।এ ছাড়া গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ ২০টিরও বেশি করে আসন চাইছে।সব মিলিয়ে বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা।

২০১৮ সালের নির্বাচনে মিত্রদের ৫৮টি আসন ছাড় দিলেও এবার তার অর্ধেকের মতো দিতে চায় বিএনপি।কারণ ওই নির্বাচনে শুধু জামায়াতকেই বিএনপি ২২টি আসন ছেড়ে দিয়েছিল।জানা গেছে,এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিলে তাদের ২০-২৫ আসনে ছাড় দিতে পারে।তবে শরিকদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হচ্ছে না,তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি।

যেসব তালিকা দিয়েছে শরিকরা
গণতন্ত্র মঞ্চের দলগুলোর মধ্যে ঢাকা-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু,কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং ফেনী-৩ আসনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও কয়েকজন বিএনপির কাছে ছাড় চাইছেন।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,মঞ্চের নেতারা ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছেন।এরপর বিএনপির সঙ্গে আলোচনায় বসে জোট গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

১২-দলীয় জোটের শরিকদের মধ্যে কুষ্টিয়া-২ আসনে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, মৌলভীবাজার-২ আসনে দলটির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান,যশোর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা রশীদ বিন ওয়াক্কাস,ঢাকা-৫ আসনে এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটুসহ ২০ জনের তালিকা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে।

১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন,বিএনপি যুগপৎ মিত্রদের নিয়ে জোট গঠনের ব্যাপারে ইতিবাচক।জামায়াত ও এনসিপিও পৃথক জোট গঠন করতে চাইছে।ফলে বিএনপি বৃহত্তর জোট গঠনের পথে এগোচ্ছে।আমরা শুরু থেকেই বিএনপির সঙ্গে ছিলাম এবং আগামী দিনেও থাকব।’

এলডিপির পক্ষ থেকে ময়মনসিংহ-১০ আসনে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহবুব মোর্শেদ,চট্টগ্রাম-৭ আসনে প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার,চট্টগ্রাম-৩ আসনে প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম),চট্টগ্রাম-১২ আসনে শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এম এয়াকুব আলী, ময়মনসিংহ-৮ আসনে প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল,জয়পুরহাট-২ আসনে উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক কারিমা খাতুন, চাঁদপুর-৫ আসনে প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরসহ ১৫ জনের তালিকা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে।

গণফোরামের পক্ষ থেকে ঢাকা-৬ আসনে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী,মাগুরা-১ আসনে দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান,নরসিংদী-৩ আসনে দলটির প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-৫ আসনে অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, চাঁদপুর-৩ আসনে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সেলিম আকবর,কুমিল্লা-৩ আসনে মোস্তাক আহমেদ,ময়মনসিংহ-৯ আসনে লতিফুল বারী হামিম,পটুয়াখালী-৩ আসনে প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধুসহ ১৫ জনের একটি তালিকা প্রস্তুত করেছে গণফোরাম।জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে বগুড়া-১ আসনে খন্দকার লুৎফর রহমান,কিশোরগঞ্জ-২ আসনে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা,চট্টগ্রাম-১ আসনে গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলাসহ ৯ জনের তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে।

ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান,ফরিদপুর-১ আসনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম,গাজীপুর-৫ আসনে ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী,ঢাকা-৭ আসনে ভাইস চেয়ারম্যান জোহরা খাতুন জুঁইসহ ছয়জনের তালিকা জমা দিয়েছে দলটি।ঢাকা-৫ আসনে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ; রাজবাড়ী-২ আসনে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন; ঠাকুরগাঁও-২ আসনে সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ও নেত্রকোনা-২ আসনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বিএনপির কাছে আসন ছাড় চাইছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক যুগপৎ আন্দোলনের একজন সমন্বয়কারী বলেন,আসন সমঝোতা নিয়ে যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে বিএনপি আলোচনা করছে।তারা দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে।কয়েকটি দল ২০-৩০ জনের নামের তালিকা জমা দিয়েছে।কয়েকটি দলকে ঢাকা থেকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে।তবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই আসন ছাড় বা জোট গঠনের ব্যাপারে দলগুলো সমাধান করবে।

তিনি আরও বলেন,তালিকা দেওয়া মানে জোট গঠনের বিষয়টা ঝুলিয়ে রাখার মতো।কারণ শরিকদের বেশি আসন না ছাড়ার জন্য বিএনপির ওপর তৃণমূলের নেতা-কর্মীদের চাপ রয়েছে। যেসব আসনে ছাড় দেওয়া হচ্ছে,সেই সব আসনে তৃণমূলের প্রার্থীদের লাগাম টানার পরামর্শ দেন এই নেতা।

বিএনপির সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা
এদিকে বিএনপি ও এনসিপির মধ্যে জোট গঠনের বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।জোট গঠনের ব্যাপারটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে বিএনপি।এ ছাড়া গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি),নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি,এনসিপি,এবি পার্টি ও গণঅধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করেছে এনসিপি। দলগুলো নিজেদের মধ্যেও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে।তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি।গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ শুরু থেকেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল।ফলে এনসিপিসহ এই দলগুলোকে একসঙ্গে বিএনপির জোটে দেখা যেতে পারে।

তবে এনসিপির অনেকে বলছেন,তারা বিএনপি বা জামায়াত কোনো জোটেই যাবে না।আলাদা জোট গঠন করে ৩০০ আসনে প্রার্থী দেবে।তবে নাম প্রকাশ না করার শর্তে দলটির একাধিক নেতা এও বলছেন,রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।নির্বাচনে কাঙ্ক্ষিত জয়লাভ করতে হলে জোট গঠনের বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘যদি নতুন কোনো জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বেই হবে। আমরা বিএনপির সঙ্গে জোট করছি এটা রিউমার।গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিল ছাত্ররা।তারা আসন ভাগাভাগির বিষয়টি সমর্থন করে না।’

কোনো দলকে সমর্থন দেবে না হেফাজত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সালাম পৌঁছে দিতে গত ১ আগস্ট হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে ফটিকছড়িতে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।জানা গেছে,হেফাজতের একটি অংশের বিএনপিকে ও আরেকটি অংশের ইসলামী জোটকে সমর্থন দেওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে।এ প্রশ্নে সংগঠনের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে।তবে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজত সরাসরি কাউকে সমর্থন দেবে না বলে জানিয়েছেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন,হেফাজত কোনো দলকে সমর্থন দেবে না।যাদের বিএনপির প্রতি দুর্বলতা আছে তারা বিএনপিকে ভোট দেবে, আর যাদের জামায়াতের প্রতি দুর্বলতা আছে তারা জামায়াতকে ভোট দেবে।কোনো দলকে সরাসরি সমর্থন দিলে তখন তো রাজনৈতিক সংগঠন হয়ে যাবে।

২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যফ্রন্ট’কে ১৯ টি আসন এবং ২০-দলীয় মিত্রদের ৩৯ টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি।এর মধ্যে জামায়াতকে ২২ টি আসনে ছাড় দেওয়া হয়।এবার জামায়তের নেতৃত্বে ‘ইসলামী জোট’ গঠনের চেষ্টা চলছে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে কঠিন ও বিপজ্জনক সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।তার মতে,সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে দলটি নানা সংকটে পড়তে পারে। শনিবার (১৪ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন,গত প্রায় ১৭ মাসে জামায়াত দেশে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছিল এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের বিপ্লবের প্রধান শক্তি হিসেবেও তুলে ধরছিল।তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে পরবর্তী জাতীয় নির্বাচনে তারা বড় ধরনের রাজনৈতিক সাফল্য পেতে পারে। তিনি দাবি করেন,ওই সময় দলটির কিছু নেতা ও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের পাশাপাশি রাজসিকতা ও বিলাসিতার প্রবণতাও দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠান,সভা-সমাবেশ এবং রাজনৈতিক কার্যক্রমে তারা বিপুল অর্থ ব্যয় করেছে বলেও মন্তব্য করেন তিনি। রনির মতে,রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে তারেক রহমান দেশে ফিরে আসার পর।তিনি বলেন,তারেক রহমানের প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে জামায়াতের রাজনৈতিক প্রভাব কমে গেছে এবং দলটির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন,সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতার পর জামায়াতের নেতাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তার লক্ষণ দেখা যাচ্ছে।একই সঙ্গে বিভিন্ন ঘটনা ও অভিযোগ ভবিষ্যতে দলটির জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। গোলাম মাওলা রনি দাবি করেন,বর্তমানে জামায়াতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা।বিভিন্ন মহলে দলটিকে নিয়ে সন্দেহ ও সমালোচনা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    বিশেষ প্রতিবেদন।।বাংলাদেশের রাজনীতিতে মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা ও তীব্র সমালোচনা নতুন কিছু নয়।তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচার,পারস্পরিক সম্মান ও সহনশীলতার যে ঘাটতি চোখে পড়ছে,তা অনেকের কাছেই উদ্বেগজনক হয়ে উঠেছে।বিশ্লেষকদের মতে,রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও ব্যক্তিগত আক্রমণ,অশ্রদ্ধা ও সামাজিক অবক্ষয়ের প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করে দেয়। ⚖️ এ প্রসঙ্গে প্রায়ই উদাহরণ হিসেবে উঠে আসে ঢাকা-৮ আসনের দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস।প্রায় তিন দশক ধরে একই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মানে কখনও ভাটা পড়েনি তাঁদের মধ্যে। ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে তাঁরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।রাজনৈতিক মতাদর্শে তীব্র পার্থক্য থাকলেও সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রেখেছেন দুজনই।রাজনৈতিক মহলে এটি দীর্ঘদিন ধরে এক ধরনের ইতিবাচক উদাহরণ হিসেবে আলোচিত হয়ে এসেছে। ২০১৮ সালের একটি ঘটনার কথাও অনেকেই স্মরণ করেন। বনশ্রী এলাকায় একটি জানাজায় উপস্থিত ছিলেন দুই নেতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সাবের হোসেন চৌধুরী নিজের ছাতাটি মির্জা আব্বাসের মাথার ওপর ধরে রাখেন—প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার প্রতি এমন সৌজন্য অনেকের কাছে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ☔ রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এটি কেবল ব্যক্তিগত সৌজন্যের বিষয় নয়; বরং রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন।কারণ,অতীতের রাজনীতিতে তীব্র বিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক শালীনতা বজায় রাখার একটি অলিখিত ঐতিহ্য ছিল। এমনকি পারিবারিক শোক বা সামাজিক অনুষ্ঠানের সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ছিল স্বাভাবিক বিষয়।স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক সংকট,সামরিক শাসন,আন্দোলন ও পালাবদল—সবকিছুর মধ্যেও সেই সামাজিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যে শালীনতার ঘাটতি, ‘মব জাস্টিস’ প্রবণতা, বিচারক ও শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ নিয়ে উদ্বেগ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 40 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 19 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 49 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 64 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 37 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 37 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 48 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 22 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১