নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির সাতজন ‘অভিমানী’ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীক ধানের শীষ না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং নিজ নিজ আসনে জয় লাভ করেন
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন—
১. ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা
২. কিশোরগঞ্জ-৫: শেখ মুজিবুর রহমান ইকবাল
৩. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ
৪. চাঁদপুর-৪: আব্দুল হান্নান
৫. কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন
৬. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল
৭. দিনাজপুর-৫: রেজওয়ানুল হক
দলীয় মনোনয়ন না পাওয়ায় এসব নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।স্থানীয়ভাবে শক্ত অবস্থান ও ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
তবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরই ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।
![]()















































সর্বশেষ সংবাদ :———