নিজস্ব প্রতিবেদক।।দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৮ মার্চ ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে,পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড–১০) (নিরস্ত্র) পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে।
সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে (ভবন নম্বর–৮, কক্ষ নম্বর–২০৮, তৃতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকট দূর করতে নিয়োগ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন।
এর ধারাবাহিকতায় কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইতিমধ্যে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এসব পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———