বরিশাল প্রতিনিধি।।বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশাল সমাবেশস্থলে দলে দলে নেতা-কর্মীরা আসছে। এ সময় তাদেরকে পায়ে হেঁটে আসতে দেখা গেছে। এদিকে, শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ৬টা থেকে কীর্তনখোলা নদীতে চরকাউয়া থেকে বরিশলে পারাপারের একমাত্র খেয়াটিও অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। তবে বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ সমাবেশস্থলে আসতে দফায় দফায় হয়রানির শিকার হচ্ছেন। সর্বেশষ পাওয়া তথ্য মতে, বরিশাল নগরীতে ঢোকার প্রধান ফটকে চেকপোস্ট দেখা গেছে। মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত কোনো গাড়ি নগরীতে প্রবেশ করতে হলে সুনিদিষ্ট কারণে দেখিয়ে ঢুকতে হচ্ছে। অপরদিকে, সমাবেশস্থলে মঞ্চ প্রস্তুতের পুরোদমে কাজ চলছে। তাছাড়া শুক্রবার জুমার দিন হওয়ায় মাঠে জুমার নামাজের আয়োজন করা হয়েছে। Post navigation বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে বিএনপিকে মূল্য দিতে হবে-সেতুমন্ত্রী, ওবায়দুল কাদের