বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক,দায় নিতে হবে পরবর্তী সরকারকেও

অনলাইন ডেস্ক রিপোর্ট।।দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক।নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে,তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে।ফলে নিট ঋণ ছাড় হচ্ছে কম।ঋণের সুদহার বেড়েছে,কমেছে ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ড।এতে বৈদেশিক ঋণের ক্ষেত্রে চাপে পড়বে বাংলাদেশ।গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেড়েছে ঋণের স্থিতি। বৈশ্বিকভাবে ঋণের সুদহার ও দেশের ঋণের স্থিতি বাড়ায় গত বছরে বৈদেশিক ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ বেড়েছে ৯০ শতাংশ।যা বৈশ্বিকভাবে সর্বোচ্চ।এর আগের বছরে বেড়েছিল ১৫ শতাংশ।বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ কমলেও বেড়েছে সরকারি খাতের ঋণ পরিশোধের মাত্রা।

শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রকাশিত ‘আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৪’ শীর্ষক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।প্রতিবছর একবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।এতে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের বৈদেশিক ঋণের সার্বিক তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বৈদেশিক ঋণের বিষয়ে কিছু সুসংবাদও দেওয়া হয়েছে।এর মধ্যে ঋণ পরিশোধের মেয়াদ বেড়েছে।বেসরকারি খাতে বেশি সুদের ও স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণের প্রবাহ কম,কম সুদের ও বেশি মেয়াদের দীর্ঘমেয়াদি ঋণ বেশি। মোট ঋণের মধ্যে ৫৪ শতাংশই কম সুদের ও দীর্ঘ মেয়াদের ঋণ।মোট জাতীয় উৎপাদনের (জিএনআই) বিপরীতে মোট বৈদেশিক ঋণের হার ২২ শতাংশ।এ হার অর্ধেকের বেশি হলে ঝুঁকিপূর্ণ ধরা হয়।জিএনআইয়ের বিপরীতে ঋণ শোধের হার মাত্র ২ শতাংশ।এসব কারণে বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকির মাত্রাও কম।

সূত্র জানায়,আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের শুরুতে ক্ষমতায় এসে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল।ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়।যা এখন শোধ করতে হচ্ছে এ সরকারকে।পরবর্তী সরকারকে ঋণের দায় নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়,গত বছরে বৈশ্বিকভাবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের মাত্রা সবচেয়ে বেশি বেড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।এসব দেশে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ঋণের সুদ পরিশোধ বেড়েছে ৬২ শতাংশ।এর মধ্যে বাংলাদেশ ও ভারতে সুদ পরিশোধ বেড়েছে সবচেয়ে বেশি। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দেশ দুটিতে ঋণের সুদ পরিশোধের হার বেড়েছে ৯০ শতাংশ।দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।বাংলাদেশে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সুদ পরিশোধ বেড়েছিল ১৫ দশমিক ২২ শতাংশ।

দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি ২০১০ সালে ছিল ২ হাজার ৬৫৭ কোটি ডলার,২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৭ কোটি ডলারে।২০২০ সালে আরও বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৩৫৫ কোটি ডলার,২০২১ সালে বেড়ে হয় ৯ হাজার ১৪৮ কোটি ডলার,২০২২ সালে আরও বেড়ে ৯ হাজার ৭০২ কোটি ডলার এবং ২০২৩ সালে তা ছাড়িয়ে যায় ১০ হাজার ১৪৫ কোটি ডলার।সাম্প্রতিক সময়ের মধ্যে ২০২১ সাল থেকেই ঋণের প্রবাহ অতিরিক্ত বেড়েছে।

বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার প্রবণতাও গত সরকারের আমলে বেড়েছে।২০১০ সালে দীর্ঘমেয়াদি ঋণের স্থিতি ছিল ২ হাজার ২২২ কোটি ডলার।২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ১৩২ কোটি ডলারে।২০২০ সালে আরও বেড়ে ৬ হাজার ০৪৬ কোটি ডলার,২০২১ সালে ৭ হাজার ৯ কোটি ডলার,২০২২ সালে ৭ হাজার ৫৫১ কোটি ডলার ও ২০২৩ সালে তা আরও বেড়ে ৮ হাজার ৩২৮ কোটি ডলারে দাঁড়ায়।

বিভিন্ন পণ্য আমদানিতে স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার প্রবণতাও বেড়েছে গত সরকারের আমলে।স্বল্পমেয়াদি ঋণের স্থিতি ২০১০ সালে ছিল ২৯৫ কোটি ডলার,২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৭৪ কোটি ডলারে।২০২০ সালে ১ হাজার ৯৯ কোটি ডলার, ২০২১ সালে ১ হাজার ৮০৯ কোটি ডলার,২০২২ সালে ১ হাজার ৮৫৩ কোটি ডলারে দাঁড়ায়।এ ঋণ ৩ থেকে ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হয় বলে পরিশোধও বেড়েছে।ফলে ২০২৩ সালে এ ঋণের স্থিতি কমে দাঁড়ায় ১ হাজার ৪২৩ কোটি ডলারে।

আলোচ্য ঋণের মধ্যে সরকারি খাতে এবং সরকারি গ্যারান্টিতে ঋণের স্থিতি ২০২২ সালে ছিল ৬ হাজার ৭৬২ কোটি ডলার। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৪১৩ কোটি ডলারে।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়,বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে।যা মোট ঋণের ২৬ শতাংশ। এ ঋণের সুদের হার কম,গ্রেস পিরিয়ড বেশি থাকে, মেয়াদও থাকে বেশি।এশীয় উন্নয়ন ব্যাংক থেকে নিয়েছে ২০ শতাংশ,আইএমএফসহ অন্যান্য সংস্থা থেকে নিয়েছে ৮ শতাংশ। এসব ঋণও দীর্ঘমেয়াদি ও সুদের হার তুলনামূলকভাবে কম।এছাড়া জাপান থেকে ১৫ শতাংশ,চীন থেকে ৯ শতাংশ,রাশিয়া থেকে ৯ শতাংশ,অন্যান্য বাণিজ্যিক ঋণ ৮ শতাংশ ও অন্যান্য দ্বীপক্ষীয় ঋণ ৪ শতাংশ।এসব ঋণের সুদের হার বেশি ও মেয়াদ কম।

দেশের মোট বৈদেশিক ঋণের ৫৪ শতাংশ বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে,৩৭ শতাংশ দ্বিপক্ষীয় ও ৯ শতাংশ বেসরকারি খাত থেকে নেওয়া।ফলে বেশির ভাগের ঋণেরই সুদের হার কম ও দীর্ঘমেয়াদের।মোট জাতীয় উৎপাদনের বিপরীতে মোট বৈদেশিক ঋণের হার ২২ শতাংশ।এ হার অধের্কের বেশি হলে ঝুঁকিপূর্ণ ধরা হয়।জিএনআইয়ের বিপরীতে ঋণ পরিশোধের হার মাত্র ২ শতাংশ।এসব কারণে বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকির মাত্রাও কম বলে মনে করা হয়।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়,নতুন ছাড় কমেছে। ২০২২ সালে নতুন ঋণ ছাড় করা হয় ১ হাজার ৩৩৮ কোটি ডলার।২০২৩ সালে তা কমে দাঁড়ায় ১ হাজার ২৮৪ কোটি ডলারে।মোট ঋণের মধ্যে এখন গ্রেস পিরিয়ড কমছে,বাড়ছে ঋণের সুদ।ঋণের সুদ আগে ছিল দেড় শতাংশ।এখন তা বেড়ে প্রায় ৩ শতাংশে ওঠেছে। ঋণের গ্রেস পিরিয়ড আগে ছিল ৮ বছর,এখন তা কমে ছয় বছর হচ্ছে।ঋণ পরিশোধের মেয়াদ আগে ছিল ২৫ বছর,এখন তা বেড়ে ২৮ বছর হচ্ছে।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়,ঋণের সুদ ও ঋণের স্থিতি বাড়ায় ঋণের সুদ পরিশোধের মাত্রা বেড়েই যাচ্ছে।২০১০ সালে দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ করা হয়েছিল ২০ কোটি ৩০ লাখ ডলার।২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি ৯০ লাখ ডলার।আলোচ্য ১০ বছরে সুদ পরিশোধ বেড়েছে ৪ গুণ।২০২০ সালে সুদ পরিশোধ আরও বেড়ে দাঁড়ায় ৮৬ কোটি ৩০ লাখ ডলার।ওই এক বছরে সুদ পরিশোধ বেড়েছিল ৬ দশমকি ৬৭ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৯০ কোটি ডলার।আগের বছরের তুলনায় বেড়েছিল ৪ দশমিক ২৯ শতাংশ।২০২২ সালে বৈশ্বিক মন্দা শুরু হলে বৈশ্বিকভাবে ঋণের সুদহার বেড়ে যায়।আগে বৈদেশিক ঋণের সুদের হার ছিল ৪ থেকে ৫ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ থেকে ৮ শতাংশ।পরে তা আরও বেড়েছে।একই সঙ্গে ডলার সংকট মোকাবিলায় ঋণ নেওয়া বেড়েছে।ডলার সংকটের আগের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়েছে।এতে দিতে হয়েছে দণ্ড সুদ।এসব মিলে সুদ পরিশোধ বেড়েছে।ফলে ২০২২ সালে দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি ৭০ লাখ ডলার।যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ২২ শতাংশ বেশি।২০২৩ সালে তা আরও বেড়ে দাঁড়ায় ১৭২ কোটি ১০ লাখ ডলার।ওই বছরে দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ বেড়েছে ৬৬ শতাংশ। স্বল্পমেয়াদি ঋণের সুদ পরিশোধ বেড়েছে ২৪ শতাংশ।স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলে ঋণের পরিশোধ বেড়েছে ৯০ শতাংশ।

এদিকে দীর্ঘমেয়াদি মূল ঋণের কিস্তি পরিশোধ কমেছে।২০২২ সালে পরিশোধ করা হয়েছিল ৫১৪ কোটি ডলার।২০২৩ সালে পরিশোধ করা হয়েছে ৪৫৬ কোটি ডলার।

২০২২ সালে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া শ্রীলংকা এখন ঘুরে দাঁড়াচ্ছে।দেশটি এখনও বৈদেশিক ঋণের ঝুঁকিতে রয়েছে।দেশটির বৈদেশিক ঋণের স্থিতি ২০২২ সালে ছিল ৫ হাজার ৮৭২ কোটি ডলার।গত বছর তা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ১৭১ কোটি ডলার।দেশটির জিএনআইয়ের বিপরীতে ঋণের হার ৭৬ শতাংশ।যা ঝুঁকিপূর্ণ।তবে পরিশোধ জিএনআইয়ের বিপরীতে ৩ শতাংশ।এদিক থেকে স্বস্তিতে আছে।২০২০ সালে তারা দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ করেছিল সর্বোচ্চ ১৫৯ কোটি ডলার।এরপর থেকে ঋণ পরিশোধ বাড়ায় সুদ পরিশোধ কমে এসেছে।২০২১ সালে দেশটি ১৫২ কোটি ডলার,২০২২ সালে ৭৯ কোটি এবং ২০২৩ সালে ৮৮ কোটি ডলার সুদ পরিশোধ করেছে।

পাকিস্তানের মোট ঋণ গত বছর পাকিস্তানের ঋণের স্থিতি ছিল ১৩ হাজার ৮৫ কোটি ডলার।২০২২ সালে ছিল ১২ হাজার ৭৭১ কোটি ডলার।গত বছর দেশটি দীর্ঘমেয়াদি ঋণের সর্বোচ্চ সুদ পরিশোধ করেছে ৪৩৩ কোটি ডলার।২০২২ সালে ছিল ৩২০ কোটি ডলার।

নেপালের মোট ঋণ ২০২২ সালে ছিল ৯১৮ কোটি ডলার। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৯৭ কোটি ডলারে।একই সময়ের ব্যবধানে দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ সাড়ে ৭ কোটি ডলার থেকে বেড়ে সাড়ে ৮ কোটি ডলার হয়েছে।

মিয়ানমারের মোট ঋণ ২০২২ সালে ছিল ১ হাজার ২৫৪ কোটি ডলার,২০২৩ সালে তা কমে ১ হাজার ২১৬ কোটি ডলারে নেমেছে।একই সময়ের ব্যবধানে দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ ১৭ কোটি ২০ লাখ ডলার থেকে কমে ১৫ কোটি ৪০ লাখ ডলারে নেমেছে।

মালদ্বীপের মোট ঋণের স্থিতি ২০২২ সালে ছিল ৩৯৯ কোটি ডলার,২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি ডলারে। ওই সময়ে সুদ পরিশোধ ১৫ কোটি ডলার থেকে বেড়ে ১৯ কোটি ডলার হয়েছে।

ভারতের ঋণের স্থিতি ৬১ হাজার ৫৫২ কোটি ডলার থেকে বেড়ে ৬৪ হাজার ৬৭৯ কোটি ডলার হয়েছে।ওই সময়ে দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ ১ হাজার ৫০৮ কোটি ডলার থেকে বেড়ে ২ হাজার ২৫৪ কোটি ডলার হয়েছে।

চীনের ঋণের স্থিতি ২০২২ সালে ছিল ২ লাখ ৪৪ হাজার ৮৫০ কোটি ডলার,২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ২১ কোটি ডলার।ঋণ কমলেও দেশটির দীর্ঘমেয়াদি ঋণের সুদ পরিশোধ ৪ হাজার ৬৫২ কোটি ডলার থেকে বেড়ে ৪ হাজার ৯৮৫ কোটি ডলার হয়েছে।চীনের ঋণের ৭০ শতাংশই বন্ড ছেড়ে নেওয়া।এ ঋণের বিপরীতে ঝুঁকি কম।

ভুটানের ঋণের স্থিতি ৩১৬ কোটি ডলার থেকে বেড়ে ৩২৭ কোটি ডলার হয়েছে।দেশভিত্তিক ঋণের ৬৬ শতাংশই ভারত থেকে নেওয়া।দেশটি সুদ পরিশোধ ৬ কোটি ডলার থেকে বেড়ে ৬ কোটি ৩০ লাখ ডলার হয়েছে।

আফগানিস্তানের ঋণের স্থিতি ৩৩৯ কোটি ডলার থেকে বেড়ে ৩৪৩ কোটি ডলার হয়েছে।২০১৯ সালে দেশটি সর্বোচ্চ ৯০ লাখ ডলার সুদ পরিশোধ করেছিল।গত দুই বছর ধরে ৩০ লাখ ডলার করে সুদ পরিশোধ করছে।

গত বছরের সার্বিক ঋণ পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়,চাহিদা অনুযায়ী ঋণ না পেয়ে গত বছর ১৬ শতাংশ দেশ ঋণ সংকটে ছিল।৩৫ শতাংশ দেশ বেশি মাত্রায় বৈদেশিক ঋণ নিয়ে তা পরিশোধ করতে গিয়ে উচ্চ ঝুঁকিতে পড়েছে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার
    • newadminnewadmin
    • মার্চ ১৩, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে ব্যাংক খাতে কোটিপতি হিসাবের সংখ্যা গত এক বছরে প্রায় ১২ হাজার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,২০২৫ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানতসহ ব্যাংক হিসাবের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪৪টি,যা ২০২৪ সালের ডিসেম্বরের ১ লাখ ২২ হাজার ৮১টির তুলনায় প্রায় ১২ হাজার বেশি। মাত্র তিন মাসেই (সেপ্টেম্বর–ডিসেম্বর ২০২৫) এই সংখ্যা ৫,৯৭৪টি বেড়েছে।এসব হিসাবের মধ্যে মোট আমানতের পরিমাণও বেড়ে ৮ লাখ ৫৫ হাজার ৭৭৬ কোটি টাকায় পৌঁছেছে।তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন,এই হিসাব মানেই সব ব্যক্তি কোটিপতি নয়; অনেক হিসাব প্রতিষ্ঠান বা একই ব্যক্তির একাধিক হিসাব হতে পারে। বিশ্লেষণ: অর্থনীতিবিদরা বলছেন,কোটিপতি হিসাব বৃদ্ধির সঙ্গে ক্রমবর্ধমান আয় বৈষম্যের সম্পর্ক আছে।ধনী মানুষ আরও ধনী হচ্ছেন,কিন্তু দারিদ্র্য ও বেকারত্ব কমছে না।বিশেষজ্ঞরা বৈষম্য কমাতে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে,এটি দেশের অর্থনীতির স্বাভাবিক সম্প্রসারণেরই চিহ্ন,যেখানে মানুষের গড় আয় বৃদ্ধির সঙ্গে ব্যাংকের সংখ্যা বৃদ্ধিও বড় অংকের আমানতের সংখ্যা বাড়াচ্ছে। দীর্ঘমেয়াদি ট্রেন্ড: ২০২০: ৯৩,৮৯০টি কোটিপতি হিসাব ২০২৫: ১ লাখ ৩৪ হাজার ৪৪টি পরিসংখ্যান দেখাচ্ছে যে দেশের আর্থিক সম্পদ একটি নির্দিষ্ট শ্রেণির হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ
    • newadminnewadmin
    • মার্চ ১১, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে।এর অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করতে বলা হয়েছে।প্রয়োজনে কার-পুলিং (শেয়ারিং) পদ্ধতি ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। নির্দেশনার মূল বিষয়গুলো 🔹 এসির তাপমাত্রা: ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। 🔹 বিদ্যুৎ সাশ্রয়: অপ্রয়োজনে লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে হবে। 🔹 দিনের আলো ব্যবহার: অফিসে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। 🔹 জ্বালানি সাশ্রয়: ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে গণপরিবহন বা কার-পুলিং ব্যবহার করতে হবে। 🔹 আলোকসজ্জা নিয়ন্ত্রণ: ব্যাংকের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও ডিসপ্লে বোর্ড সীমিত করতে হবে। 🔹 জেনারেটর ব্যবহারে সাশ্রয়: জ্বালানি ব্যবহার কমাতে সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে।   কেন এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে,বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে।তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহারের জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। 📅 বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। ⚖️ ব্যাংক কোম্পানি আইন,১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 37 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 19 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 48 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 64 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 36 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 48 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 21 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১