দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাতিজা বউকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘বনোফুল’ নামের একটি আইডি থেকে বিষয়টি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন,এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন,তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নিশ্বাপলাশবাড়ী গ্রামের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর বাড়ির পাশের একটি বাড়িতে ইকবাল হোসেন প্রবেশ করেন। সেখানে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।তবে অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি বলে দাবি করেন কয়েকজন এলাকাবাসী।
এদিকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইকবাল হোসেন ক্ষমতার অপব্যবহার করে আসছেন।তার প্রতিষ্ঠিত পলাশবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে তারা জানান।
দলীয় সূত্রে জানা গেছে,অভিযোগের বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অবহিত করা হয়েছে।এ বিষয়ে সম্ভাব্য সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বিএনপির সংসদীয় আসন–৬ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন বলেন, “আগামী দলীয় সভায় বিষয়টি এজেন্ডায় আনা হবে।”
ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
![]()




















































সর্বশেষ সংবাদ :———