ফেনী জেলা প্রতিনিধি।।ফেনীতে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের এক শিশু জন্মগ্রহণ করেছেন।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হসপিটালের লেবার ওয়ার্ডে এই শিশুটি জন্মগ্রহণ করেন।

এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী।

পরিবার সূত্রে জানা গেছে,শিশুর মা তাসলিমা আক্তার এর প্রসব ব্যথা উঠলে তার শশু-শাশুড়ি সকাল ৭টার দিকে ফেনী সদর হসপিটালে নিয়ে আসেন।এ সময় প্রসব ব্যথা তীব্র হলে হসপিটালের নার্সেরা তাসলিমার স্বাভাবিকভাবে ডেলিভারি করান।ডেলিভারির পরবর্তীতে দেখেন শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের।খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান,প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়।৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়।

উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সকলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি।

মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান,শিশুটি পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে৷বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন৷উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারীর প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed