ফুলবাড়িয়ায় ভুল চিকিৎসায় তরুণীর চেহারা বিকৃত

ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি।।এলার্জি ও চর্ম রোগে আক্রান্ত ২১ বছরের এক তরুণী চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান।সেই ডাক্তারের ভুল চিকিৎসায় ওই তরুণীর চেহারা সহ গুটা শরীর বিকৃত হয়েছে।তরুণীর শরীর ও চেহারা হয়ে উঠেছে ভয়ংকর প্রকৃতির।

এ ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার দেওখলা বাজারসংলগ্ন কাদের ফরাজী ডায়াগনস্টিক সেন্টারে।

তরুণী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আটারদানা এলাকার -মোঃ সেলিম রানা ও মোছাঃ জেসমিন আক্তার এর মেয়ে মোছাঃ সুরাইয়া ফাতেমা (২১)।

সরেজমিনে গিয়ে দেখা যায় তরুণী মোছাঃ সুরাইয়া ফাতেমা (২১) এর শারীরিক অবস্থা ভালো নেই।শরীর ও চেহারা একেবারে বিকৃত।যে কেউই তাকে দেখলে ভয় পাবে।শরীর ও চেহারা ভয়াবহ ভয়ংকর প্রকৃতির একটি রুপ নিয়েছে। আমাদের দেশে চিকিৎসা অঙ্গনের বদনাম।যা মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী সুরাইয়া ফাতেমা (২১) মা’ মোছাঃ জেসমিন আক্তার বাদী হয়ে কাদের ফরাজী ডায়াগনস্টিক সেন্টার ও ডাঃ এস, এম, মিজানুর রহমান (পলাশ) এর নামে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বাদী উল্লেখ করেন কাদের ফরাজী ডায়াগনস্টিক সেন্টার পরিচালক মোঃ ডাঃ এস, এম, মিজানুর রহমান (পলাশ), এর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করিতেছি যে, বিবাদীর অত্র ফুলবাড়ীয়া থানাধীন দেওখলা বাজারস্থ কাদের ফরাজী ডায়াগনস্টিক সেন্টার নামক ক্লিনিক দিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে।

বিবাদী কোন প্রকার প্যাকটিক্যাল ডাক্তার না।সে একজন ভূয়া ডাক্তার।বিবাদী মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ভূল করিয়া গরিব মানুয়ের চিকিৎসা করিয়া ক্ষতি সাধন করে।উক্ত বিষয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।আমার মেয়ে মোছাঃ সুরাইয়া ফাতেমা (২১), এর চর্ম রোগের কারনে আমি আমার উক্ত মেয়েকে উল্লেখিত ডাক্তারের নিকট নিয়ে যাই।

পরে বিবাদী আমার মেয়েকে দেখে জানায় যে,তার পরামর্শ অনুযায়ী আমার মেয়েকে তাহার নিকট হইতে ঔষুধ খাইলে আমার মেয়ের রোগ ভাল হবে।পরে আমি বিবাদীর পরামর্শ অনুয়ায়ী অনুমান ৪ মাস পূর্ব হইতে আমার মেয়েকে ঔষুধ খাওয়াইয়া আসিতেছে।কিন্তু বিবাদী আমার মেয়েকে ভুল চিকিৎসা করার কারনে আমার মেয়ে মোছাঃ সুরাইয়া ফাতেমার রোগ ভাল হয় নাই। বরং আমার মেয়ের মারাত্নক ক্ষতি সাধন করিয়াছে।আমি আমার মেয়ে মোছাঃ সুরাইয়া ফাতেমাকে বিবাদীর নিকট হইতে ১ লাখ ২০ হাজার টাকার ওষুধ খাওয়াইছি।

এমতাবস্থায় গত ইং ১০/০৬/ ২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় আমি সহ আমার পরিবারের লোকজন আমার মেয়েকে নিয়া বিবাদীর ক্লিনিকে গিয়া বিবাদীকে ভূল চিকিৎসার কথা জিজ্ঞাসাবাদ করিলে বিবাদী আমাদেরকে হুমকি দিয়া বলে যে,বিবাদী আমার মেয়ের কোন প্রকার চিকিৎসা করায় নাই বলিয়া অস্বীকার করে তখন আমি বিবাদীকে চিকিৎসা পত্র দেখাইলে আমাদেরকে বলে যে,উক্ত চিকিৎসা পত্র তাহার নয় বলিয়া জানায়।

বিবাদী ইচ্ছাকৃতভাবে দীর্ঘ দিন আমার মেয়েকে ভুল চিকিৎসা করাইয়া আমার নিকট হইতে ওষুধ,ভিজিট ও পরীক্ষা বাবদ সর্বমোট ১লাখ ২০হাজার টাকা নিয়াছে।বিবাদী মাঝে মধ্যেই ইচ্ছাকৃতভাবে আমার মেয়ে সহ অন্যান্য লোকজনদেরকে ভুল চিকিৎসা করিয়া ক্ষতি সাধন করিয়া থাকে বিধায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন।

এ ঘটনায় মোঃ ডাঃ এস, এম, মিজানুর রহমান (পলাশ) এর সাথে মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও তার সাথে কোন যোগাযোগ করা যায়নি।

এব্যাপারে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ঘটনাটি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনার তদন্ত চলমান বিস্তারিত তদন্ত হওয়ার পরে জানাবো।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন