নিজস্ব প্রতিবেদক।। প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।এ বিষয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী,বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন— পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ,মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।সর্বশেষ তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নিয়োগ বাতিল হওয়া সচিবদের মধ্যে আরও রয়েছেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম।
এর আগে একই দিনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদেরও দায়িত্ব থেকে সরিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
![]()



















































সর্বশেষ সংবাদ :———