নিজস্ব প্রতিবেদক।।দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশগামী কর্মীর সংখ্যায় সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) ও সংশ্লিষ্ট সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে কয়েকটি জেলার অবস্থান নতুনভাবে বিন্যাস হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী,প্রবাসী কর্মীর সংখ্যায় বরাবরের মতোই শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা।এ জেলা থেকে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৪৫৩ জন বিদেশে কর্মরত রয়েছেন।দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম (২ লাখ ৫৫ হাজার ৭০৮ জন) এবং তৃতীয় স্থানে ঢাকা জেলা,যেখানে প্রবাসীর সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজার ৮৬৫ জন।
এরপরের অবস্থানগুলোতে রয়েছে—
নোয়াখালী (১ লাখ ৬২ হাজার ৯৮৭ জন),টাঙ্গাইল (প্রায় ৮০ হাজার),কিশোরগঞ্জ (৩২ হাজার ৪০০),ব্রাহ্মণবাড়িয়া (২৯ হাজার ৮৫০),ময়মনসিংহ (২৬ হাজার ১০),চাঁদপুর (২১ হাজার ৬০০),ফেনী (১৮ হাজার ৯৫০),সিলেট (১৭ হাজার ৩৮০), হবিগঞ্জ (১৬ হাজার ৭২০),বগুড়া (১৪ হাজার ৯২০), জামালপুর (৯ হাজার ৫৩৫) এবং নাটোর (৪ হাজার ৫৮৬ জন)।
নতুন তালিকায় উঠে এসেছে কয়েকটি জেলা
২০২৫ সালের তথ্য অনুযায়ী,বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।রাজধানী ও আশপাশের অঞ্চল মিলিয়ে ঢাকা রয়েছে তৃতীয় স্থানে।একই সঙ্গে টাঙ্গাইল প্রবাসী প্রেরণ ও রেমিট্যান্স অর্জনে দ্রুত এগিয়ে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ,চাঁদপুর,চট্টগ্রাম,নোয়াখালী,নরসিংদী ও ময়মনসিংহ প্রবাসীপ্রবণ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে অবস্থান ধরে রেখেছে।
সার্বিক প্রবাস চিত্র
সাম্প্রতিক হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন।২০২৫ সালে এক বছরেই বিদেশ গেছেন ১১ লাখ ২৫ হাজারের বেশি কর্মী।বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব এখনও সবচেয়ে বড় শ্রমবাজার,যেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কাজ করছেন।
বিশেষজ্ঞদের মতে,দীর্ঘদিনের অভিবাসন প্রবণতা,বিদেশে আত্মীয়স্বজনের নেটওয়ার্ক এবং রেমিট্যান্সনির্ভর স্থানীয় অর্থনীতি গড়ে ওঠার কারণেই নির্দিষ্ট কিছু জেলা প্রবাসী প্রেরণে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।
![]()











































সর্বশেষ সংবাদ :———