প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন-তাপস

মাজহারুল ইসলাম।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় ‘গোড়ান খেলার মাঠ’–এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র শেখ ফজলে নূর তাপস এসব তথ্য জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন,কোনো দুর্যোগ হলে প্রথম কাজ হলো উদ্ধার তৎপরতা।সেটি গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।এখন আমরা মানবিক দিকগুলো বিবেচনা করে পরিপূর্ণভাবে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ও পাশে থাকব।আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আজ সকালে কথা হয়েছে।উনি বলেছেন,আমরা তালিকা করে ক্ষতির পরিমাণ নিরূপণ করার পরই সব ক্ষুদ্র বিনিয়োগকারীদের পর্যাপ্তভাবে তিনি অনুদান দিবেন।যাতে তাঁরা আবার ঘুরে দাঁড়াতে পারেন। তাঁরা যেন আবার এই ব্যবসায় নামতে পারেন।তাঁদের পুঁজি হিসেবে ব্যবহার করতে পারেন।সেই দিকটাই এখন আমাদের সবার অগ্রাধিকার।’

বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের কথা থাকলেও মামলার কারণে তা করা যায়নি উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন,আমাদের সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল।মামলার কারণে সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি।ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন বিপর্যয়ের মধ্যে আছেন।কিছুদিন সময় দিতে হবে।মানবিক দিক নির্ণয় করে তাঁরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন,তাঁদেরকে অনুদান দিয়ে আমরা সেটা নিশ্চিত করব।তারপর তাঁরা যাতে সেখানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন,সে জন্য আমরা নতুন একটি পরিকল্পনা নিয়ে তাঁদের সঙ্গে বসব।সেটা নিশ্চিত করার পরই আমরা ভবন নির্মাণের পরিকল্পনা করব।’

এই অগ্নিকাণ্ড কোনো ধরনের পরিকল্পিত নাশকতা কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন,এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তারপরও এটি কোথা থেকে শুরু হয়েছে এবং কীভাবে শুরু হয়েছে,তা তদন্তেই বেরিয়ে আসবে।’

পূর্বের পরিকল্পনা অনুযায়ী বঙ্গবাজারে নতুন করে পাইকারি মার্কেটই নির্মাণ করা হবে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ তাপস বলেন,আমরা তাঁদের নিয়ে বসব।তাঁরা কীভাবে চান,তা জানব।প্রধানমন্ত্রীকেও আমরা ভবনের নকশাটি দেখাব।এটা পাইকারি বাজার।আমরা এটাকে পাইকারি মার্কেট হিসেবেই তৈরি করব এবং যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত,নতুন ভবনে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।তাঁদেরকেই আগে পুনর্বাসিত করা হবে।’

এরপর মেয়র গোড়ান খেলার মাঠসংলগ্ন এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম,পান্থপথ বক্স কালভার্ট এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী,করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান,সচিব আকরামুজ্জামান,প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ,প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, কাউন্সিলরদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুল আলম, ২ নম্বর ওয়ার্ডের মো. আনিসুর রহমান,সংরক্ষিত আসনের ফারজানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রায় ২৬ কাঠা জমির ওপর এই খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি শেষ হবে।এতে ব্যয় হবে ৬ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকা।এখানে চারটি প্রবেশপথ, একতলাবিশিষ্ট একটি ভবন,ফুটবল খেলার একটি মাঠ, ক্রিকেট নেট প্র্যাকটিস করার একটি স্থান,একটি মালটিপারপাস কোর্ট,একটি বাস্কেটবল কোর্ট,দুটি গ্যালারি, বাচ্চাদের জন্য একটি,একটি ব্যায়ামাগার ও নারীদের জন্য বসার স্থান থাকছে এই মাঠে।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন