নিজস্ব প্রতিবেদক।।সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানানো হয়। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান সজীব আহমেদ ওয়াজেদ জয়।সেই নিয়োগও ছিল অবৈতনিক তবে খণ্ডকালীন। সেবারের নিয়োগ হয়েছিল প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে।এর আগের সরকারেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়। Post navigation সরকারের ভুল নীতি ও জ্বালানি খাতে দুর্নীতি গ্যাস সংকট-সিপিবি রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই-অর্থমন্ত্রী,আবুল হাসান মাহমুদ আলী