নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমান Rules of Business, 1996-এর Rule 3(B)-এ প্রদত্ত ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—
১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মোঃ ইসমাইল জবিউল্লাহ
৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—
১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. ড. মাহাদি আমিন
৫. রেহান আসিফ আসাদ
প্রজ্ঞাপনে বলা হয়েছে,এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।
সরকারি সংশ্লিষ্ট সূত্র জানায়,নতুন সরকারের নীতিনির্ধারণ, প্রশাসনিক সমন্বয় এবং বিভিন্ন খাতে কার্যক্রম গতিশীল করতে এসব উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
![]()













সর্বশেষ সংবাদ :———