নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশের ৮৭৯টি প্রতিষ্ঠান,বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম পরিবর্তন করে শেখ পরিবারের নামে নামকরণ করা প্রতিষ্ঠানসমূহ থেকে সেই নাম সরিয়ে দিয়েছে।অন্যদিকে,জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,অন্তর্বর্তী সরকার পূর্বে নেওয়া ১৭ লাখ কোটি টাকার ঋণ ২৩ লাখ কোটি টাকায় পৌঁছানোর পরও একটিও নতুন প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি।তারা মনে করাচ্ছেন,নাম পরিবর্তনের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি দেশের উন্নয়ন ও উৎপাদনশীলতাকে ব্যাহত করছে এবং জনগণকে রাজনৈতিক যাতাকলে ফেলে রাখছে।
আওয়ামী লীগের আমলে ৮৭৯টি প্রতিষ্ঠান শেখ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল।তবে বিগত বিএনপি জোট সরকার আমলে নির্মিত প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হয়নি।শহীদ জিয়া ডিগ্রী কলেজসহ বিএনপি আমলে নির্মিত প্রতিষ্ঠানগুলো অক্ষত ছিল।
বিশ্লেষকরা সতর্ক করেছেন,দেশের শান্তি,শৃঙ্খলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে।নতুন প্রতিষ্ঠান তৈরি ও পরিকল্পনা করা হলে তা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে।
![]()

















































সর্বশেষ সংবাদ :———