নিজস্ব প্রতিবেদক।।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।এ সংক্রান্ত একটি অফিস আদেশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়,মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টনের অভিপ্রায় ব্যক্ত করেছেন।
নির্ধারিত দায়িত্ব অনুযায়ী—
জনাব হাবিবুর রশিদ,এমপি — সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন।
জনাব মোঃ রাজিব আহসান,এমপি — রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়,বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়,জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
সরকারের এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে দেশের সড়ক,রেল ও নৌ যোগাযোগ খাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
![]()




















































সর্বশেষ সংবাদ :———