রাজবাড়ী প্রতিনিধি।।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত,রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজের বাড়ির পাশে ঈদগাহ মাঠে প্যারোলে মুক্তি পাওয়া রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮) বাবার জানাজায় অংশ নিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে বাবাকে শেষবার দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলের আবেদন করা হয়।রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনকে মুক্তি দেওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানিয়েছেন,জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি অনুযায়ী পুলিশি পাহারায় আলাউদ্দিনকে জানাজায় নেওয়া হয় এবং জানাজা শেষে পুনরায় কারাগারে হস্তান্তর করা হয়।
গত বছরের ১ ডিসেম্বর নিজ গ্রাম থেকে একটি বিদেশি রিভলবার ও রামদাসহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন আলাউদ্দিন।সদর থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তিনি জেলা কারাগারে আটক ছিলেন।
![]()


















































সর্বশেষ সংবাদ :———