নিজস্ব প্রতিবেদক।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলাগুলো হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা,আব্দুর রহমান হত্যা মামলা,মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা।
অন্য মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হয়েছে,যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়।পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন। তবে পরবর্তীতে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়।
এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
![]()



















































সর্বশেষ সংবাদ :———