পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড।এ ব্যাংকে ট্রেড ফিন্যান্স ইউনিটে (এক্সপোর্ট সেকশন) ৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১.পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।পদসংখ্যা: ৭ ।যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে।কোনো ব্যাংকে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।অন্তত দুই বছর সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।এলসি,বিটুবি, ব্যাংক গ্যারান্টি,ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে।আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে।সমস্যা সমাধান ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।এমএস অফিস,ট্রেড ফিন্যান্স সফটওয়্যার ও বাংলাদেশ ব্যাংকের অনলাইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষ হতে হবে।বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২০২৩ সালের ৩১ জুলাই সর্বোচ্চ ৪২ বছর।

বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

২. পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার।পদসংখ্যা: ৩৩ ।যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে।সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।অন্তত দুই বছর প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।প্রিন্সিপাল অফিসার পদের জন্য কোনো ব্যাংকে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।অন্তত দুই বছর সিনিয়র অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে।আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে।সমস্যা সমাধান ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে।এমএস অফিস,ট্রেড ফিন্যান্স সফটওয়্যার ও বাংলাদেশ ব্যাংকের অনলাইন ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে দক্ষ হতে হবে।বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২০২৩ সালের ৩১ জুলাই সিনিয়র প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৩৮ বছর।

বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে:-আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়

৩১ আগস্ট ২০২৩।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন