পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালক আটক

পিরোজপুর জেলা প্রতিনিধি।।পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসেই দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তিন দালালকে আটকের ঘটনা ঘটেছে।একই সময় এসব দালালদের সহযোগিতা করার অপরাধে ওই অফিসের দুই কর্মচারীকে আটক করা হয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক।

অভিযান শেষে আটকদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে দেয় দুদক।

তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন,জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।

আটক দুই কর্মচারী হলেন – অফিস সহায়ক জহিরুল ইসলাম, ও পরিচ্ছন্নতা কর্মী রাজেস লাল।কারাদণ্ড না দিয়ে ওই অফিসের কর্মকর্তার দায়িত্বে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক ইলিয়াসকে ১০ দিন,রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিভিন্ন সময়ে করা অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশী একটি টিম পাঠাই।তাদের কাছেও দালালরা ঘুষ দাবি করে।পরে আমরা অভিযান চালিয়ে ৩ দালালকে গ্রেফতার করি।পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন,দুদকের মাধ্যমে খবর পেয়ে ৩ জনকে আমরা গ্রেফতার করি।যারা বিভিন্ন সময়ে সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহল করে থাকেন। তবে এ সময় আটক কর্মচারীদের তাদের কর্মকর্তার দায়িত্বে দিই।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন