নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচন ও যেকোনো গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাশা)–এর নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পাশা’ একটি এনজিও হিসেবে প্রায় ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করার কথা জানায়।তবে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা যাচাই করে সন্তোষজনক তথ্য পায়নি।এ কারণেই আপাতত তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে।
আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান,এখন পর্যন্ত সংগঠনটির সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে,শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করবেন।
![]()




















































সর্বশেষ সংবাদ :———