পাঁচটি দলের কাছ থেকে ১০৬ জন প্রার্থীর তালিকা হাতে পেয়েছে-বিএনপি

নিজস্ব প্রতিবেদক।।ভোটে জয়ী হলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ‘জাতীয় সরকার’ গঠন করার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি।এখন সে লক্ষ্য সামনে রেখে দলটি আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের প্রার্থী মনোনয়নের দিকে নজর দিচ্ছে।ইতিমধ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের দুটি শরিক জোট ও পাঁচটি দলের কাছ থেকে ১০৬ জন প্রার্থীর তালিকা হাতে পেয়েছে।বাকি আছে বাম ঘরানার ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ।যদিও ইতিমধ্যে তারা ১৩৮টি আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

গণতন্ত্র মঞ্চ ঘোষিত ওই ১৩৮ জন প্রার্থীর নাম এ হিসাবে যুক্ত করলে বিএনপির কাছে যুগপৎ আন্দোলনের শরিকদের চাওয়া আসনসংখ্যা হয় ২৪৪।এর বাইরেও কয়েকটি দল রয়ে গেছে,যেগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী বোঝাপড়া চলছে, যা এ হিসাবে নেই।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শিগগির গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক হবে। সেখানে নির্বাচনের পূর্বাপর নানাবিধ বিষয়সহ আসন সমঝোতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

গণতন্ত্র মঞ্চ ঘোষিত ওই ১৩৮ জন প্রার্থীর নাম এ হিসাবে যুক্ত করলে বিএনপির কাছে যুগপৎ আন্দোলনের শরিকদের চাওয়া আসনসংখ্যা হয় ২৪৪।এর বাইরেও কয়েকটি দল রয়ে গেছে,যেগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী বোঝাপড়া চলছে, যা এ হিসাবে নেই।

আগামী জাতীয় নির্বাচনে সমমনা শরিকদের প্রার্থী বাছাই বা মনোনয়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।তাঁরা জানান,এবারের নির্বাচনের জন্য তাঁরা একটি সমন্বিত ও ভারসাম্যমূলক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চান।যাতে সমাজের সব মহলের প্রতিনিধিত্ব থাকে এবং মানুষ যাতে ওই প্রার্থীদের ওপর আস্থা রাখতে পারেন।সেটা বিএনপির দলীয় প্রার্থী হোক বা সমমনা ও শরিক জোটের প্রার্থী হোক।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন,এবারের নির্বাচনের প্রেক্ষাপট অন্যবারের চেয়ে ভিন্ন চরিত্রের।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী একটি অংশের তৎপরতা পরিস্থিতি বদলে দিচ্ছে।এমন প্রেক্ষাপটে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের জিতিয়ে আনা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।তাই শরিকদের মনোনয়নের ক্ষেত্রে বিএনপিকে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।

কিছু উপদেষ্টার ভূমিকায় উদ্বিগ্ন বিএনপি
অবশ্য একাধিক দলের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট দলগুলোর অনেকে প্রত্যাশার চেয়ে বেশি আসনের তালিকা দিয়েছে অনেকটা কৌশলগত কারণে।এতে দলের নেতাদের খুশি রাখা যায়।মনোনয়ন পাক না পাক,দল থেকে নামের তালিকা না পাঠালে নেতাদের অনেকে রাগ করেন, দলে সমস্যা তৈরি করে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন,এবারের নির্বাচনের প্রেক্ষাপট অন্যবারের চেয়ে ভিন্ন চরিত্রের।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী একটি অংশের তৎপরতা পরিস্থিতি বদলে দিচ্ছে।

শরিকদের প্রার্থী তালিকা
বিএনপির সূত্রে জানা গেছে,শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের দুটি শরিক জোট বিএনপির কাছে ৩০ জনের প্রার্থী তালিকা দিয়েছে।এর মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২-দলীয় জোট ২১টি এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি আসনের তালিকা দিয়েছে।এ ছাড়া অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৪০টি, আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৫টি,সুব্রত চৌধুরীর গণফোরাম ১৫টি,মোস্তাফিজুর রহমানের বাংলাদেশ লেবার পার্টি ৬টি এবং ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১০টি আসনে মনোনয়ন চেয়ে তালিকা জমা দিয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,গণতন্ত্র মঞ্চ ছাড়া শরিক দলগুলো তাদের প্রার্থী তালিকা আমাদের দিয়েছে।এখন আমরা এলাকায় জরিপ করে দেখছি কাদের মনোনয়ন দিলে তাঁরা জিতে আসতে পারবেন।’

সেই ‘অতীব জরুরি’ চিঠি
প্রায় এক বছর আগে,গত বছরের অক্টোবরে ‘অতীব জরুরি’ শিরোনামে একটি চিঠি স্থানীয় নেতাদের দিয়েছিল বিএনপি।তাতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ছয়জন নেতাকে এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়।

এক বছরের মাথায় এসেও সেই ছয় নেতার মনোনয়ন এখনো দলীয়ভাবে নিশ্চিত করা হয়নি।যদিও ব্যক্তিগতভাবে কাউকে কাউকে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে মনোনয়নের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গণতন্ত্র মঞ্চ ছাড়া শরিক দলগুলো তাদের প্রার্থী তালিকা আমাদের দিয়েছে।এখন আমরা এলাকায় জরিপ করে দেখছি কাদের মনোনয়ন দিলে তাঁরা জিতে আসতে পারবেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
এক বছর আগে চিঠি দেওয়া ওই ছয় নেতা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব,নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।এর মধ্যে আ স ম রব লক্ষ্মীপুর-৪ আসনে (রামগতি-কমলনগর),মাহমুদুর রহমান মান্না বগুড়া-৪ (শিবগঞ্জ),জোনায়েদ সাকি (ঢাকা-১২ অথবা ব্রাহ্মণবাড়িয়া-৬),নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা),রাশেদ খান ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু), এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে নির্বাচন করতে চান।

এই চিঠি নিয়ে তখন নির্বাচনী এলাকাগুলোতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।নুরুল হক তাঁর নির্বাচনী এলাকা পটুয়াখালীতে গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের হাতে হেনস্তার শিকার হন।এ ধরনের প্রতিক্রিয়ার পর সব জেলায় পৃথক চিঠি দিয়ে সমমনা দলের শীর্ষস্থানীয় নেতাদের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে।এর মধ্যে নুরুল হকের গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে থাকছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,নির্বাচনী এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের হাতে বারবার হেনস্তার শিকার হয়ে নুরুল হক বিরক্ত।সম্প্রতি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছেন।গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত বিএনপির কাছে কোনো প্রার্থী তালিকা দেয়নি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল বলেন,আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি।সেখানে জাতীয় সরকারের একটা ব্যাপার আছে।আমরা এখনো বিএনপিকে কোনো তালিকা দিইনি। শিগগিরই আমাদের বসা হবে,তখন এ বিষয়ে আলোচনা হবে।’

তবে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে,আগামী নির্বাচনে ওই ছয় নেতাকে বিএনপির সমর্থন-সহযোগিতা দেওয়ার ব্যাপারে দলের নীতিগত সিদ্ধান্ত আছে।

মনোনয়ন বিবেচনায় যাঁরা
বিএনপির নীতিনির্ধারণী নেতাদের যে তথ্য,তাতে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই মনোনয়ন বিবেচনায় রয়েছেন।এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ঢাকা-১৮ আসনের কথা ভাবছে বিএনপি।যদিও মান্না নিজ এলাকা বগুড়া-২ আসনে নির্বাচন করতে আগ্রহী।

মাহমুদুর রহমান মান্না বলেন,কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।কিন্তু ঢাকায় নির্বাচন করতে যে টাকা লাগে,তা তো আমার নেই।আবার এলাকায় নির্বাচন করতে গেলে যে জটিলতা,সেটাও আছে।’

জানা গেছে,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া-৬ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জন্য ঢাকা-১৭ আসনের কথা বিবেচনা করছে বিএনপি।

এ ছাড়া এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদকে কুমিল্লা-৭ ও দলটির প্রেসিডিয়াম সদস্য ও অলি আহমদের ছেলে ওমর ফারুককে চট্টগ্রাম-১৪,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে ঢাকা-৮,বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে লক্ষ্মীপুর-১,এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা-১৩,জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ ও মহাসচিব আহসান হাবিব লিংকনকে কুষ্টিয়া-২ এবং এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল-২ আসনে প্রার্থী করা হতে পারে বলে বিএনপিসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

জানা গেছে,আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে নির্বাচন করতে আগ্রহী।ঢাকা-৮ আসনে পোস্টার লাগানোসহ নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।ফলে সাইফুল হক ঢাকা-৮ আসন পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এনসিপি ও মজলিস নিয়ে ধোঁয়াশা
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন,নির্বাচনকেন্দ্রিক মেরুকরণ এখনো শুরু হয়নি।ফলে কে কার সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাচ্ছে,তা পরিষ্কার নয়।এ জন্য আরও অপেক্ষা করতে হবে।বিশেষ করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস কোন দিকে যাবে,সেটি স্পষ্ট নয়।এনসিপি সঙ্গে এলে কীভাবে তাদের অন্তর্ভুক্ত করা হবে এবং কীভাবে জিতিয়ে আনা যাবে,সেটি নিয়েও বিএনপির নেতারা ভাবছেন।

আর মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসকে এখনো জামায়াতের সঙ্গে যুক্ত নয় বলে মনে করছেন বিএনপির নেতারা।তাদের পাশে পেলে জোটে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে বিএনপির নীতিনির্ধারকদের।

তবে মামুনুল হক বলেছেন,বিএনপি এমন কোনো প্রস্তাব নিয়ে আসেনি,যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি।’

বিএনপির পাশে জমিয়ত
ইসলামি দলগুলোর মধ্যে অন্যতম জমিয়তে উলামায়ে ইসলামকে নির্বাচনে পাশে পাচ্ছে বিএনপি।যদিও এখন পর্যন্ত দল দুটির মধ্যে নির্বাচনী সমঝোতার ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।১৮ অক্টোবর জমিয়তের কার্যনির্বাহী কমিটির সভা আছে।ওই সভার পর তাঁরা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার ব্যাপারে আলোচনা করবেন বলে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গতকাল এই প্রতিবেদককে জানিয়েছেন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে,এখন পর্যন্ত তাঁরা মনোনয়নের জন্য জমিয়তের তিন থেকে চারজন নেতাকে বিবেচনায় রাখছেন।তাঁদের মধ্যে আছেন সংগঠনের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সিলেট-৫), মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (নীলফামারী-১),কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মনির হোসেন কাসেমী (নারায়ণগঞ্জ-৪)।

মঞ্জুরুল ইসলাম আফেন্দী গতকাল বলেন,এই চারটি আসন ছাড়াও সিলেট-৪ আসনসহ আরও বেশ কিছু আসনে তাঁদের জয়ী হওয়ার মতো প্রার্থী আছে।তিনি বলেন,তাঁরা ১৫০ জনের প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি।এর মধ্যে ২২টি আসন দিয়েছিল জামায়াতে ইসলামীকে।এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে জামায়াতকে।এমন প্রেক্ষাপটে বিএনপি বিগত যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোকে আসন ছাড়ের বিষয়ে হিসাব কষছে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে কঠিন ও বিপজ্জনক সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।তার মতে,সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে দলটি নানা সংকটে পড়তে পারে। শনিবার (১৪ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন,গত প্রায় ১৭ মাসে জামায়াত দেশে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছিল এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের বিপ্লবের প্রধান শক্তি হিসেবেও তুলে ধরছিল।তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে পরবর্তী জাতীয় নির্বাচনে তারা বড় ধরনের রাজনৈতিক সাফল্য পেতে পারে। তিনি দাবি করেন,ওই সময় দলটির কিছু নেতা ও কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের পাশাপাশি রাজসিকতা ও বিলাসিতার প্রবণতাও দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠান,সভা-সমাবেশ এবং রাজনৈতিক কার্যক্রমে তারা বিপুল অর্থ ব্যয় করেছে বলেও মন্তব্য করেন তিনি। রনির মতে,রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে তারেক রহমান দেশে ফিরে আসার পর।তিনি বলেন,তারেক রহমানের প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে জামায়াতের রাজনৈতিক প্রভাব কমে গেছে এবং দলটির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন,সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতার পর জামায়াতের নেতাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তার লক্ষণ দেখা যাচ্ছে।একই সঙ্গে বিভিন্ন ঘটনা ও অভিযোগ ভবিষ্যতে দলটির জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। গোলাম মাওলা রনি দাবি করেন,বর্তমানে জামায়াতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা।বিভিন্ন মহলে দলটিকে নিয়ে সন্দেহ ও সমালোচনা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?
    • newadminnewadmin
    • মার্চ ১৪, ২০২৬

    বিশেষ প্রতিবেদন।।বাংলাদেশের রাজনীতিতে মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা ও তীব্র সমালোচনা নতুন কিছু নয়।তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচার,পারস্পরিক সম্মান ও সহনশীলতার যে ঘাটতি চোখে পড়ছে,তা অনেকের কাছেই উদ্বেগজনক হয়ে উঠেছে।বিশ্লেষকদের মতে,রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও ব্যক্তিগত আক্রমণ,অশ্রদ্ধা ও সামাজিক অবক্ষয়ের প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে দুর্বল করে দেয়। ⚖️ এ প্রসঙ্গে প্রায়ই উদাহরণ হিসেবে উঠে আসে ঢাকা-৮ আসনের দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস।প্রায় তিন দশক ধরে একই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মানে কখনও ভাটা পড়েনি তাঁদের মধ্যে। ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে তাঁরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।রাজনৈতিক মতাদর্শে তীব্র পার্থক্য থাকলেও সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রেখেছেন দুজনই।রাজনৈতিক মহলে এটি দীর্ঘদিন ধরে এক ধরনের ইতিবাচক উদাহরণ হিসেবে আলোচিত হয়ে এসেছে। ২০১৮ সালের একটি ঘটনার কথাও অনেকেই স্মরণ করেন। বনশ্রী এলাকায় একটি জানাজায় উপস্থিত ছিলেন দুই নেতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সাবের হোসেন চৌধুরী নিজের ছাতাটি মির্জা আব্বাসের মাথার ওপর ধরে রাখেন—প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার প্রতি এমন সৌজন্য অনেকের কাছে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ☔ রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এটি কেবল ব্যক্তিগত সৌজন্যের বিষয় নয়; বরং রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন।কারণ,অতীতের রাজনীতিতে তীব্র বিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক শালীনতা বজায় রাখার একটি অলিখিত ঐতিহ্য ছিল। এমনকি পারিবারিক শোক বা সামাজিক অনুষ্ঠানের সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ছিল স্বাভাবিক বিষয়।স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক সংকট,সামরিক শাসন,আন্দোলন ও পালাবদল—সবকিছুর মধ্যেও সেই সামাজিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যে শালীনতার ঘাটতি, ‘মব জাস্টিস’ প্রবণতা, বিচারক ও শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ নিয়ে উদ্বেগ…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 41 views
    ইসলামি শরিয়তে নারীর জন্য যেসব পুরুষ গায়রে মাহরাম: কোরআন-হাদিসের আলোকে ব্যাখ্যা

    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 20 views
    জামায়াতের সামনে কঠিন সময় আসছে: গোলাম মাওলা রনি

    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা:

    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 49 views
    ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে বিদেশি ঋণ খুঁজছে সরকার, আইডিবির কাছে ১০০ কোটি ডলার চাওয়া

    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    মব করে পুলিশে দেওয়া সেই আ.লীগ নেতার মৃত্যু

    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 35 views
    ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আরও এক ব্যক্তি, বাংলাদেশি ফিলিপ সাংমা

    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 30 views
    বরিশালসহ ৫ সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 64 views
    “বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, কাউকে দোষারোপ করছি না”—সাংবাদিক রিপন রানা

    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 32 views
    রাষ্ট্রপতি পদ নিয়ে জোর আলোচনা: সাহাবুদ্দিন কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্ট?

    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    আইনের মারপ্যাঁচ বনাম সাংবাদিকের কলম: ‘স্যার’ ডাকার গোলামি কি বাধ্যতামূলক?

    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    • By newadmin
    • মার্চ ১৪, ২০২৬
    • 0
    • 38 views
    রাজনীতিতে শিষ্টাচারের সংকট: সাবের–আব্বাসের সৌজন্য আজ কেবল স্মৃতি?

    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া ও চীন

    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 18 views
    গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের উদ্বোধনী দিনে প্রতিবাদ-ওয়াকআউট নতুন নয়: ইতিহাসে বারবার ঘটেছে বিতর্ক

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: কাতার থেকে দেশে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 29 views
    মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা:  একই কবরস্থানে পাশাপাশি ৯ কবরে দাফন, জানাযায় লাখো মানুষের ঢল

    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 42 views
    রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ চলাকালীন জুতা উঁচিয়ে ‘জুতাপেটার’ হুমকি: হাসনাত আব্দুল্লাহর আচরণে সংসদে তীব্র বিতর্ক

    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 44 views
    জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, উৎপাদন কমল ৮৫০ মেগাওয়াট

    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 47 views
    ক্ষমতার দ্বন্দ্বে পিষ্ট ছাত্রলীগ নেতা, প্রশ্নের মুখে তৎকালীন রাষ্ট্রযন্ত্র ও ‘জুলাই অঙ্গীকার’

    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 22 views
    ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টে অতিরিক্ত ডিভিশন মোশন বেঞ্চের অনুরোধ

    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 38 views
    এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক দ্বন্দ্ব: গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ

    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 49 views
    বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি: বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্বের বিশ্লেষণ

    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 37 views
    রাষ্ট্রীয় দায়িত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক দ্বন্দ্ব

    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 40 views
    সাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকায় প্রশ্ন: যে দুদক কমিশনারের সময় মামলা, তিনিই পরে দণ্ড মওকুফ করলেন — তীব্র রাজনৈতিক সমালোচনা

    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 51 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 36 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 48 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 47 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 51 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 22 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 44 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 69 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 38 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 61 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 15 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১