নিজস্ব প্রতিবেদক।।ঢাকার পল্লবী থানাধীন এলাকায় মোবাইল ফোন ব্যবহার করার কথা বলে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ও বিকাশে পাঠানো ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী ছনিয়া আক্তার (৪২) পল্লবীর সেকশন–১১ এলাকার পূরবী টপটেন ভবনের নিচে ফুটপাতে একটি চায়ের দোকান পরিচালনা করেন।গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ৩০–৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে মায়ের মৃত্যুর কথা বলে জরুরি ফোন করার অনুরোধ করে।
মানবিক কারণে ছনিয়া আক্তার তার ব্যবহৃত কালো রঙের একটি Symphony ব্র্যান্ডের মোবাইল ফোন (নম্বর: ০১৭১১-৭০৫৯৪৪) দিলে ওই ব্যক্তি কথা বলার ভান করে ফোনটি নিয়ে চলে যায়।পরে যোগাযোগ করলে অভিযুক্ত তাকে মিরপুর-১ নম্বরে যেতে বলে এবং বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়,একই দিন রাতে প্রতারক কৌশলে ভুক্তভোগীর বোনকে ফোন করে জানায় ছনিয়া আক্তারকে মারধর করা হচ্ছে এবং তাকে উদ্ধার করতে টাকা প্রয়োজন।এতে সরল বিশ্বাসে ভুক্তভোগীর বোন বিভিন্ন বিকাশ নম্বর থেকে মোট ৭৪ হাজার টাকা পাঠান।
পরবর্তীতে বিষয়টি প্রতারণা বুঝতে পেরে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ বিষয়ে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

![]()



















































সর্বশেষ সংবাদ :———