নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি জানান,স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর।এ বিষয়ে জারি করা অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে নতুন নিয়মে নির্বাচন হবে,আর অনুমোদন না হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে।
বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগে শূন্য হয়েছে।অন্যদিকে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হওয়ায় সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়াও শুরু হয়েছে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
![]()


















































সর্বশেষ সংবাদ :———