নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে নেত্রকোনা-৩ ও রাজশাহী-৪ আসনে ভোটের সংখ্যা নিয়ে বিস্তৃত বিতর্ক দেখা দিয়েছে। নেত্রকোনা-৩ আসনে ভোটার সংখ্যার চেয়ে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন পোর্টালগুলোতে সরব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে।এ আসনে বিএনপির প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হিলালী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
রাজশাহী-৪ আসনে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেখানে ৩ লাখ ১৯ হাজার ভোটারের বিপরীতে ৭ লাখ ৮১ হাজার ভোট কাস্ট হওয়ার ফলে ভোটার উপস্থিতির হার প্রায় ২৪৪ শতাংশ দেখানো হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কিছু আসনে আদালতের নির্দেশে সংসদীয় ফলাফল স্থগিত থাকলেও গণভোট নেওয়া হয়েছে এবং তা জাতীয় ট্যালিতে যুক্ত হয়েছে।এর ফলে নির্বাচনী পরিসংখ্যানে স্বাভাবিক হিসাবের সঙ্গে কিছুটা তারতম্য দেখা দিতে পারে।
নেত্রকোনা জেলায় অন্য আসনগুলোতেও বিভিন্ন ফলাফল পাওয়া গেছে।নেত্রকোনা-৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা-৫ আসনে জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে,জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে এবং ১টিতে ‘না’ জয়ী হয়েছে।
সারাদেশে ভোটার উপস্থিতির হার সংসদীয় নির্বাচনে ৫৯.৪৪% এবং গণভোটে ৬০.২৬% বলা হলেও নির্দিষ্ট আসনগুলোতে ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোট প্রদর্শিত হওয়া এখনও সমালোচনার বিষয়।নির্বাচন কমিশন থেকে এ বিষয়টি সংশোধন বা ব্যাখ্যা প্রদানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
![]()











































সর্বশেষ সংবাদ :———