নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন,নেতৃত্ব ও বড় রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে–কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন।
জয় বলেন,দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে যদি প্রশাসনিক চাপের মাধ্যমে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে সেখানে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না।শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন কি না—এ বিষয়ে তিনি জানান,এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত; পরিবার থেকে এ বিষয়ে কোনো চাপ নেই। একই সঙ্গে জয় স্পষ্ট করেন,তিনি নিজে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা করছেন না।
আওয়ামী লীগের পক্ষ থেকে অতীত ঘটনার জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে জয় বলেন,একতরফাভাবে ক্ষমা চাওয়ার পরিবর্তে গত দেড় বছরের সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।তিনি সকল পক্ষের জন্য সমান বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, নির্বাচনে জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান এক সংবাদ সম্মেলনে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের আশ্বাস দেন।শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন,বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
সব মিলিয়ে দেশের রাজনীতিতে নেতৃত্ব,জবাবদিহিতা ও আইনি প্রক্রিয়া ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
![]()











































সর্বশেষ সংবাদ :———