নিজস্ব প্রতিবেদক।।দেশের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল শুধু রাজনৈতিক দিক থেকে নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ক্ষেত্রেও আলোচনা উস্কে দিয়েছে।বিশ্লেষকরা মনে করছেন, যারা রাজপথে জীবন,যৌবন ও ক্যারিয়ার বাজি রেখে জাতিকে স্বৈরশাসন ও ফ্যাসিবাদী শাসনের অন্ধকার থেকে উদ্ধার করেছে, তাদের প্রতি জাতি যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।
রাজনৈতিক সমালোচকরা বলছেন,ভোটের মাধ্যমে জনগণ যারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছে তাদের অবজ্ঞা করেছে। এটি শুধু একটি নির্বাচন পরাজয় নয়,বরং জাতির নৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে,ফ্যাসিবাদ একবার বিদায় নিলেই শেষ হয় না; জাতি যদি তাদের মুক্তিদাতা ও ত্যাগী নেতাদের অবহেলা করতে থাকে,তবে অন্ধকারের শক্তি আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে।
এই পরিস্থিতি প্রমাণ করছে,যে জাতি তার বীরদের মর্যাদা দিতে জানে না,সেই জাতিতে বীর জন্মায় না।বর্তমান নির্বাচনী ফলাফল তা স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে।
![]()













































সর্বশেষ সংবাদ :———